এক্সপ্লোর

কালিখো পুলের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ রাজ্যের, সমর্থকদের বিক্ষোভ

ইটানগর: রাজ্যের পদচ্যুত মুখ্যমন্ত্রী কালিখো পুলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল অরুণাচল প্রদেশ সরকার। এদিকে, তাঁর মৃত্যুর ঘটনা ঘিরে উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৪৭ বছরের কালিখো পুলের মৃতদেহ আজ সকালে উদ্ধার হয়। সুপ্রিম কোর্টের রায়ে গদিচ্যুত হওয়ার পরও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনেই থাকছিলেন। সেখানেই আজ সকালে তাঁর এক স্ত্রী তাঁকে একটি ঘরের ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত যাতে সঠিক পথে এগোয় সেজন্য সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন বলে খবর। এক প্রশ্নের উত্তরে খান্ডু বলেছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্যে তিনদিনের শোক পালনের ঘোষণাও করা হয়েছে। এদিকে, কালিখো পুলের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর সমর্থকরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের আঘাতে জখম হয়েছেন ইটানগর থানার ওসি সহ চারজন। কালিখো পুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর সমর্থকরা নিতি বিহার এলাকায় মুখ্যমন্ত্রী খান্ডুর বাসভবন ঘেরাও করেন। কালিখো পুলের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্তের দাবি করেন বিক্ষোভকারীরা। তাঁরা উপমুখ্যমন্ত্রীর একটি নির্মিয়মান বাড়িতেও আগুন ধরিয়ে দেন। এছাড়াও আরও দুটি সরকারি বাংলোয় ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীরা বলেন,  তাঁরা কালিখো পুলের মরদেহ এএসএস সেক্টরের বাংলোর বাইরে বের করতে দেবেন না। তাঁরা প্রয়াত মুখ্যমন্ত্রীকে ওই বাংলো চত্বরেই সমাধিস্ত করার দাবি জানান। বাইরে থেকে আনা একটি কফিনও বিক্ষোভকারীরা ভেঙে দেন।

অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের মৃতদেহ উদ্ধার

বিক্ষোভকারীদের একাংশ উপমুখ্যমন্ত্রী চৌনা মেইনের বাসভবনের বাইরের দেওয়াল ও সেখানে থাকা গাড়িগুলিতে ভাঙচুর চালান। শিল্পমন্ত্রীর সরকারি বাংলোতেও ভাঙচুর চালানো হয়। এধরনের হিংসাত্মক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠক হয় এবং মন্ত্রীদের বাসভবনগুলির জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, কালিখো পুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, কালিখো পুলের মৃত্যু রাজ্য ও সেইসঙ্গে দেশের পক্ষেও বিরাট ক্ষতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজ্যের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাজ্যপাল তথাগত রায়ও কালিখো পুলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের লোকজনকে স্বান্তনা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget