এক্সপ্লোর

৪০০-র বেশি পদ, ১০ হাজার অতিথি, মহা আড়ম্বরে মেয়ের এনগেজমেন্ট পার্টি! সমালোচিত ওয়েইসি

হায়দরাবাদ: বড় মেয়ের বিয়ে। মহা আড়ম্বরে, ধুমধাম করে হয়ে গেল এনগেজমেন্ট পার্টি। নিন্দুকেরা বলছে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল প্রধান আসাদুদ্দিন ওয়েইসির মেয়ের এনগেজমেন্টের জাঁকজমকের পিছনে দেদার টাকা খরচ করেছেন। কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, পার্টিতে আমন্ত্রিত ছিলেন প্রায় ১০ হাজার অতিথি। ১.২৫ কোটি টাকা খরচ হয়েছে দুবাই থেকে আনানো সোনার পাত বসানো প্লেট, পুষ্পসজ্জার পিছনে। ৮৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে অনুষ্ঠানস্থলের ভাড়া বাবদ। ৪০০-র বেশি পদ ছিল মেনুতে। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। আর এ নিয়ে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপও হচ্ছে। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি চিঠি, ।যাতে ওয়েইসিকে মনে করিয়ে দেওয়া হয়েছে, তিনিই কিন্তু নানা ভাষণে বিয়ের পিছনে বিপুল অর্থ খরচের বিরোধিতা করেছেন অতীতে, বরাবর অনাড়ম্বর ভাবে বিয়ের পক্ষে মত দিয়েছেন। চিঠিটি কার লেখা, জানা যায়নি। তবে তাতে বলা হয়েছে, আপনি একবার এক ভাষণে আপনার এক ঘনিষ্ঠ বন্ধুর কথা বলেছিলেন, যাঁর অনেকগুলি বিবাহযোগ্য় বোন, মেয়ে আছে কিন্তু তাদের বিয়ে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য় নেই। এরকম হাজার হাজার অসহায় মানুষ আছেন। উনি একা নন। যখন আপনার মেয়ের এনগেজমেন্ট পার্টি বা বিধায়ক বালালার মেয়ের বিয়ের মতো ঘটনা সমাজে জাতে ওঠার মতো ব্যাপার হয়ে যায়, তখন আপনার সেই বন্ধুর মতো মানুষজনের নিজেদের বিকিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না। বিয়েতে ঢালাও অর্থ খরচের বিরুদ্ধে বরাবর সরব জনৈক সমাজকর্মী ওয়েইসি মেয়ের এনগেজমেন্টে বিপুল অর্থব্যয় করে খারাপ নজির গড়লেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, দেশে আত্মহত্যা বাড়ছে। কারণ বাপ-মায়েরা মেয়েদের বিয়ে দিতে পারছেন না অর্থাভাবে। এই ঘটনা সোজাসুজি বুঝিয়ে দিল, বড়লোক বাবা-মায়েরা ইচ্ছামতো খরচ করতে পারেন, আর গরিব মেয়েদের সামনে একমাত্র আত্মহত্যার রাস্তাই খোলা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget