এক্সপ্লোর

মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্যুইটে কটাক্ষ, কেজরীবালের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা

দিফু (অসম): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত ডিগ্রি নিয়ে ট্যুইট করেছিলেন। সেজন্য যে মানহানির মামলা হয়েছে, তাতে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে। সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গরহাজির থাকায় ১০ হাজার টাকা অর্থমূল্যের পরোয়ানা জারি করে দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রীকে ৮ মে হাজিরার নির্দেশ দিয়েছেন দিফুর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নব কুমার ডেকা বরুয়া। গত ২৬ ডিসেম্বর কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা করেন কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল এক্সিকিউটিভ সদস্য সূর্য রংপার। গত ৩০ জানুয়ারি হাজিরা দিতে বলে সমন পাঠিয়েছিলেন ম্যাজিস্ট্রেট। তবে ২৩ এপ্রিল দিল্লি পুরসভা ভোট, সেইসঙ্গে ঠাসা সরকারি কর্মসূচি রয়েছে, এই কারণ দেখিয়ে নিজের আইনজীবীর মাধ্যমে ৭ এপ্রিল পর্যন্ত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আদালত সেই আর্জি পূরণ করেনি। ইতিমধ্য়ে অরুণ জেটলি মানহানি মামলায় ফেঁসে রয়েছেন কেজরীবাল। তার সঙ্গে যুক্ত হল আজকের পরোয়ানা। কেজরীবাল ডিসেম্বরের ট্যুইটে কটাক্ষ করেছিলেন, মোদীজী ১২ক্লাস পর্যন্ত পড়াশােনা করেছেন। তার পরের সব ডিগ্রিই জাল। পাল্টা বিজেপি নেতা রংপারের অভিযোগ, কেজরীবালের মন্তব্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে লাগাতার তাঁকে বিঁধছেন কেজরীবাল।  তিনি বলেছন, মোদী আগে বলতেন, তিনি কলেজ যাননি। পরে তিনি করেসপন্ডেন্স কোর্সের ডিগ্রি দেখিয়েছেন, যা ভুয়ো প্রমাণিত হয়েছে। ডিগ্রিগুলি সত্যি হলে কেন সেগুলি লুকোচ্ছেন, দেখাতে দ্বিধা কেন ওনার? কেজরীবাল কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন। তারা গত বছরের এপ্রিলে গুজরাত ও দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়, মোদীর স্নাতক ও স্নাতকোত্তর  ড্রিগ্রির বিস্তারিত নথি কেজরীবালকে দিতে হবে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget