এক্সপ্লোর

অসমে সরকারি ওয়েবসাইট থেকে আচমকা উধাও এনআরসি তথ্য, প্রযুক্তিগত সমস্যা, সমস্ত নথি সুরক্ষিত, দাবি প্রশাসনের

গত বছরের ৩১শে অগাস্ট অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল। চূড়ান্ত তালিকায় মোট ৩,৩০,২৭,৬৬১ জন আবেদনকারীর মধ্যে ১৯,০৬,৬৭৭ জনের নাম বাদ পড়েছিল। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে এই তথ্যগুলো গত বছর অক্টোবর মাস থেকে অনলাইনে উপলব্ধ ছিল।

নয়াদিল্লি: অসমের সরকারি ওয়েবসাইট থেকে আচমকাই উধাও জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র তথ্য! যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই আতঙ্কিত হয়ে প্রশ্ন তুলছেন, এত গুরুত্বপূর্ণ নথি বেহাত হয়ে যাওয়া মানে তো গুরুতর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেন এ নিয়ে আরও সতর্ক হয়নি প্রশাসন? যদিও সরকারের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, উদ্বেগের কিছু নেই। কৰ্তৃপক্ষের মতে, এটা পুরোটাই প্রযুক্তিগত সমস্যা। তথ্য রাখার সার্ভারের ক্লাউড স্টোরেজ পিরিয়ড শেষ হয়ে গেছে বলেই ওয়েবসাইট খুলছে না। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির ফলেই এই তালিকা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই সমস্যার সুরাহা হয়েছে। তথ্য হাতছাড়া হওয়ার কোনও আশঙ্কা নেই। গত বছরের ৩১শে অগাস্ট অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল। চূড়ান্ত তালিকায় মোট ৩,৩০,২৭,৬৬১ জন আবেদনকারীর মধ্যে ১৯,০৬,৬৭৭ জনের নাম বাদ পড়েছিল। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে এই তথ্যগুলো গত বছর অক্টোবর মাস থেকে অনলাইনে উপলব্ধ ছিল। মঙ্গলবার অসমের বিরোধী নেতা দেবব্রত শর্মা এনআরসি তথ্য অনলাইনে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ‘হঠাৎ করে সব তথ্য এভাবে গায়েব হয়ে যাওয়া একটা রহস্য। এখনও পর্যন্ত এই তালিকা নিয়ে অনেক মানুষের অনেক অভিযোগ রয়েছে। এই তালিকা আধিকারিকদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই কি এভাবে তথ্য গায়েব হল?’ যদিও এনআরসি-র স্টেট কোঅর্ডিনেটর হিতেশ দেব শর্মা আশ্বস্ত করছেন। তিনি বলেছেন, '১৫ ডিসেম্বর থেকে কোনও তথ্য ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এটা যান্ত্রিক ও প্রযুক্তিগত কারণে। ডেটা রাখার সার্ভারের ক্লাউড স্টোরেজ পিরিয়ড শেষ হয়েছে। আমরা সেটি রিনিউয়ের জন্য আবেদন করেছি। দ্রুত ফের সমস্ত নথি দেখা যাবে ওয়েবসাইটে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget