এক্সপ্লোর

লখনউয়ের বাড়িতে লুকিয়ে থাকা ২ জঙ্গির সঙ্গে গুলির লড়াই পুলিশের, দেশজুড়ে অ্যালার্ট জারি

লখনউ: # ছ-ঘণ্টার পর বাড়িতে ঢুকতে সক্ষম বাহিনী।

# চার-ঘ্ণ্টা ধরে চলছে দুপক্ষের গুলির লড়াই।

# পুলিশ রাতে জানিয়েছে, একজন নয়, সম্ভবত ২ জন জঙ্গি ওই বাড়িতে লুকিয়ে রয়েছে। 

আগামীকাল সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে উত্তরপ্রদেশের জঙ্গি-পুলিশ এনকাউন্টার ঘিরে প্রবল উত্তেজনা। তার কয়েক ঘণ্টা আগে মধ্যপ্রদেশে ট্রেনে আইইডি বিস্ফোরণ। এই দুই ঘটনাকে ঘিরে আতঙ্কের আবহাওয়া তৈরি হয় দুই রাজ্যে। ফলে, দেশজুড়ে অ্যালার্ট জারি করে কেন্দ্র। এক জঙ্গিকে কব্জা করতে মঙ্গলবার লখনউয়ের ঠাকুরগঞ্জের বাইরে একটি বাড়িতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা বা এটিএস। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) দলজিৎ চৌধুরি জানিয়েছেন, রাজ্যে সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে, সূত্র মারফত সুনির্দিষ্ট খবর পেয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। সেইমতো এদিন অভিযান হয়। তিনি বলেন, যে জঙ্গি ওই বাড়িতে আত্মগোপন করেছে, সে আইএস দ্বারা প্রভাবিত। সম্ভবত কোনও স্থানীয় সংগঠনের সদস্য। যদিও রাতে তিনি জানান, বাড়িতে ২ জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখার আইজি জানাচ্ছেন, সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের কাছে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক আছে। কেউ পণবন্দি হয়নি। পুলিশ জানায়, তারা বাড়ির কড়া নাড়তেই জঙ্গিরা ভিতর থেকে খিল তুলে দেয়। যে কাকোরি এলাকায় গুলির লড়াই চলছে, সেটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় সাবধানে অভিযান চালাতে হচ্ছে। প্রথমে কাঁদানে গ্যাস ছুঁড়ে সেই বাড়িতে ঢোকে নিরাপত্তাবাহিনী। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে লখনউয়ের সন্দেহভাজন জঙ্গিকে চিহ্নিত করে পুলিশ। সন্দেহভাজন জঙ্গির নাম সইফুল বলে শোনা যাচ্ছে। আরেকজনের নাম জানা যায়নি। স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ ৩০ জনের বেশি পুলিশকর্মীদের একটি দল অভিযান শুরুর জন্য বাড়িটি খালি করা শুরু করে। পুলিশি অভিযান শুরু হতে চলেছে, আঁচ করে জঙ্গিরা ভেতর থেকে গুলি ছুঁড়তে থাকে। অভিযানে নেমে বাড়ির ছাদ কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে পুলিশ। বিজনৌর পুলিশ ফাঁড়ি থেকে এলিট কমান্ডোদের ডাকিয়ে আনা হয়। এটিএস আইজি অসীম অরুণ জানান, ঘরের ভিতরে ঢোকার আগে তাঁর বাহিনী এটা সুনিশ্চিত করতে চাইছে যে, আত্মগোপনকারী জঙ্গিদের হাতে কোনও অস্ত্র নেই। গোটা অভিযান তদারকি করছেন তিনি। অরুণ বলেছেন, আমরা তড়িঘড়ি অভিযান শেষ করতে চাইছি না। ওদের জীবন্ত হাতে পেতে চাই আমরা। দলজিৎ চৌধুরি জানিয়েছেন, কাকোরির জঙ্গিদের সঙ্গে সকালের ট্রেন বিস্ফোরণকারীদের যোগসাজস থাকতে পারে। প্রসঙ্গত, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ মধ্যপ্রদেশের হাজিপুরের কাছে জাবদি স্টেশনের কাছে হঠাৎই ভোপাল-উজ্জ্বয়িনী প্যাসেঞ্জার ট্রেনের জেনারেল কামরায় বিস্ফোরণ ঘটে। তাতে আহত হন ১০ জন। ঘটনার নেপথ্যে জঙ্গি-যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় পিপারিয়া থেকে ৩ ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। এদের মধ্যে ২ জন কানপুরের, একজন আলিগড়ের। এদের নাম--দানিশ আখতার ওরফে জাফর, আতিশ মুজাফফর ওরফে আল-কাসিম এবং সঈদ মীর হুসেন ওরফে হামজা। প্রথম দুজন কানপুরের বাসিন্দা, তৃতীয়জন আলিগড়ের। অন্যদিকে, মধ্যপ্রদেশ পুলিশ থেকে খবর পেয়ে ৩ সন্দেহভাজন জঙ্গিকে কানপুর গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরা হল মহম্মদ ফৈজাল খান এবং মহম্মদ ইমরান ওরফে ভাইজান। আবার, এটাওয়া থেকে আরেকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ফকর-এ-আলম ওরফে রিশু। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। দুটি ঘটনাতেই নজর রাখছে কেন্দ্র। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির জানান, সন্ত্রাসবাদীদের কোনও দর্শন নেই। সুযোগ পেলেই গন্ডগোল তৈরি করে ওরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget