এক্সপ্লোর

আম্মার শপথ, খুশিতে ১ টাকায় অটো ট্রিপ !

কোয়েম্বাতুর: নির্বাচনে জয়ী আম্মা। সেই আনন্দে ১ টাকায় অটো ট্রিপ উপহার তাঁর এক অটো-চালক অনুরাগীর। ওই জয়া ভক্তের নাম আর এম মাথিভানন। বছর ষাটেকের ওই অটোচালক যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ মাত্র এক টাকা নিয়েছেন। জানা গিয়েছে, সারাদিনে মোট ১০২ জন যাত্রী সওয়ার হয়েছিল তাঁর অটোয়। সেইমতো, তাঁর একদিনের রোজগার ১০২ টাকা। জয়ললিতার জয়ের খবর শুনে প্রথমে তিনি বাসযাত্রীদের মিষ্টি খাইয়েছিলেন। মাথিভানন জানিয়েছেন, সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি টানা অটো চালিয়েছেন তিনি। সকালে, দুপুরে কিছুই খাওয়া হয়নি। তিনি বলেন, আমি আম্মার (জয়ললিতা)-র অন্ধ ভক্ত। তিনি তামিলনাড়ুর মানুষের জন্য অনেক কিছু করেছেন। তাই এতে অবাক হওয়ার কিছুই নেই যে, মানুষ তাঁকেই বেছে নেবে। এই নিয়ে ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। ভীষণই উচ্ছ্বসিত তিনি। তাই এই জয় উদযাপন করার জন্য এই অভিনব উপায়ের কথা ভেবেছেন তিনি। তিনি বলেন, রাজ্যে আম্মা ক্যান্টিনে ১ টাকায় ইডলি বিক্রির ব্যবস্থা করেছেন আমাদের নেত্রী। এর একটাই উদ্দেশ্য, যাতে কম টাকায় সকালের খাবার খেতে পারে গরিব-গুর্বো মানুষগুলো। বহু মানুষকে সাহায্য করেছেন তিনি। আমিও চাই মানুষের পাশে দাঁড়াতে। জানা গিয়েছে, ১৯৭৫ সাল থেকে আম্মার পার্টির মেম্বার কাবেরী নগর এলাকার বাসিন্দা মাথিভানন। ৪১ বছর ধরে কোয়েম্বাতুরে অটো চালানোই তাঁর পেশা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget