এক্সপ্লোর

কেবল ফুসফুস নয়, হৃদযন্ত্রেরও ক্ষতি করছে কোভিড, বলছেন হর্ষবর্ধন

শুধু ফুসফুস নয়, হৃদপিণ্ড-সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপর প্রভাব ফেলছে কোভিড।সম্প্রতি বিভিন্ন গবেষণায় এমনই দাবি করা হচ্ছে। সেইসব গবেষণার বিষয়ে কেন্দ্রও জানে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

নয়াদিল্লি: শুধু ফুসফুস নয়, হৃদপিণ্ড-সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপর প্রভাব ফেলছে কোভিড।সম্প্রতি বিভিন্ন গবেষণায় এমনই দাবি করা হচ্ছে। সেইসব গবেষণার বিষয়ে কেন্দ্রও জানে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। একটি সংবাদমাধ্যমে জনস্বাস্থ্য ও মানুষের আয়ুর উপর করোনার প্রভাব নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। প্রত্যুত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সাম্প্রতিক কয়েকটি গবেষণার বিষয়ে ভালোভাবেই জানি যে কোভিড-১৯ শুধুমাত্র শ্বাসতন্ত্রের গুরুতর অসুস্থতা নয়। তা আমাদের হৃদপিণ্ড এবং মূত্র প্রক্রিয়ায় প্রভাব ফেলে।’
নতুন গবেষণার ফলাফলের বিষয়ে সতর্ক থাকলেও এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, 'শ্বাসযন্ত্র ছাড়া শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গে করোনার প্রভাব নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য ওই গবেষণাগুলি গুরুত্বপূর্ণ। তবে অধিকাংশ গবেষণাই ছোটো ক্ষেত্রের মধ্যে করা হয়েছে। তাতে কম সংখ্যক মানুষের নমুনা খতিয়ে দেখা হয়েছে। তাই ওই গবেষণাগুলির ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষত আমাদের জনসংখ্যার ক্ষেত্রে তা আরও বেশি প্রাসঙ্গিক। যদিও বিষয়টি ভবিষ্যতে গুরুতর হতে পারে। তাই কোভিড ১৯-এর বিভিন্ন দিকে খতিয়ে দেখার জন্য আমাদের একটি বিশেষজ্ঞ কমিটি আছে। এই বিষয়গুলি নিয়ে নিয়মিতভাবে গবেষণা চালানোর জন্য আইসিএমআরের (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) মতো প্রতিষ্ঠানকে আর্জি জানিয়েছি আমরা।'

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget