এক্সপ্লোর

করোনা অতিমারীর মধ্যে রামমন্দিরের ভূমিপূজার দরকার নেই, পরিস্থিতি ঠিক হলেই হোক, মত রাজ ঠাকরের

৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপূজা অনুষ্ঠানের প্রয়োজন নেই কোভিড-১৯ অতিমারীর মধ্যে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই তা করা যেতে পারে।

মুম্বই: ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপূজা অনুষ্ঠানের প্রয়োজন নেই কোভিড-১৯ অতিমারীর মধ্যে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই তা করা যেতে পারে। এমনই অভিমত জানালেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ই-ভূমি পূজনের যে প্রস্তাব দিয়েছেন, তা খারিজ করে দিয়েছেন রাজ। তিনি বলেছেন, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ধুমধাম করে সাড়ম্বরেই পালন করা উচিত। একটি মারাঠি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, লোকের মন এখন অন্য দিকে আছে। ভূমিপূজার দরকার নেই এসময়। দুমাস বাদে অবস্থা স্বাভাবিক হলেই তা করা যেতে পারে। লোকেও তখন আনন্দ করে উদযাপন করতে পারবে। শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, রামমন্দির তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপূজায় যোগ দিতে ৫ আগস্ট অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের কোভিড-১৯ মোকাবিলার পন্থারও সমালোচনা করে রাজ মানুষের মন থেকে রোগটা সম্পর্কে ভয়-ভীতি দূর করা প্রয়োজন বলে অভিমত জানান। বলেন, লোকজনকে ভয় কাটাতে সাহায্য করা জরুরি। কিন্তু রাজ্য সরকার যেসব বিধিনিষেধ চাপিয়েছে, টিভি চ্যানেল, হোয়াটসঅ্যাপে যেসব খবর, বার্তা সম্প্রচারিত হচ্ছে, তাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মানুষ যাতে দুশ্চিন্তামুক্ত হতে পারে, সেটা দেখা দরকার। পাশাপাশি রাজ্যের আর্থিক সঙ্কট, বহু মানুষের কাজ হারানোর খবরেও উদ্বেগ প্রকাশ করে যাবতীয় আর্থিক কাজকর্ম ফের শুরু করার দাবি জানান রাজ। উদ্ধবের মুখ্যমন্ত্রী হিসাবে পারফরম্যান্স কেমন, প্রশ্ন করা হলে রাজের কটাক্ষ, শিবসেনা সভাপতিকে তিনি ‘কেবলমাত্র টিভি-তেই’ দেখেছেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget