এক্সপ্লোর

বসিরহাট নিয়ে তেলঙ্গানার বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক, উস্কানির অভিযোগ বাম-কংগ্রেসের

কলকাতা ও উত্তর ২৪ পরগনা: বসিরহাট নিয়ে তেলঙ্গানার বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক। অশান্তিতে উস্কানির অভিযোগ বাম-কংগ্রেসের। অস্বস্তি ঢাকার চেষ্টা রাজ্য বিজেপির। রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিকে পরিকল্পিতভাবে অশান্ত করতে চাইছে বিজেপি। শনিবারই এই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এর ২৪ ঘণ্টার মধ্যেই বসিরহাট নিয়ে প্রকাশ্যে এল তেলঙ্গানার বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য। এইচ রাজা সিংহ বলেন, আজ পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদ নয়। গুজরাতের হিন্দুদের মতো বাংলার হিন্দুদের উচিত সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িতদের জবাব দেওয়া। না হলে, বাংলা অচিরেই বাংলাদেশে পরিণত হবে। এখানেই থামেনি বিজেপি বিধায়কের উস্কানিমূলক মন্তব্য। আরও বলেন, যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদের সমর্থন করছে। আমি ধর্মনিরপেক্ষদের আবেদন করতে চাই, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদ ও সুরক্ষিত দেখতে চান, তাহলে আরও সজাগ হন। যদি আপনারা রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারেন, তাহলে কাশ্মীরি হিন্দুদের মতো অবস্থা হবে। কাশ্মীরি হিন্দুদের মতোই বিতাড়িত হবে। বিজেপি বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যে তুঙ্গে বিতর্ক। সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, এটা আমাদের সংস্কৃতি নয়। বিজেপি উস্কানি ছড়াচ্ছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, আমাদের সাম্প্রদায়িক ঐক্যের সংস্কৃতি। বিতর্কের মুখে অস্বস্তি ঢাকার চেষ্টা করেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন জানি না, তাই মন্তব্য করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করব। কিন্তু, এতে কি আর বিতর্ক থামার? এদিকে, রবিবার উত্তর ২৪ পরগনার আমডাঙা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে পুলিশ। যাতে কেউ সোশ্যাল সাইটে ভুয়ো ছবি বা উস্কানিমূলক মন্তব্য পোস্ট না করেন, তা নিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget