এক্সপ্লোর

কেরলে নিপা ভাইরাস বাদুড় থেকে ছড়ায়নি, নমুনা পরীক্ষা করে রিপোর্ট কেন্দ্রীয় মেডিকেল টিমের

নয়াদিল্লি: কেরলের কোঝিকোড়, মালাপ্পুরমে বাদুড়ের থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে কেন্দ্রের মেডিকেল টিম স্বাস্থ্যমন্ত্রকে যে রিপোর্ট দিয়েছে, তাতে বাদুড়, শুয়োর থেকে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা খারিজ করে দেওয়া হল। ওই নমুনা নিপা ভাইরাসের ক্ষেত্রে নেগেটিভ প্রমাণিত হয়েছে পরীক্ষায়, শুয়োর ও বাদুড় নিপা-র সংক্রমণের প্রাথমিক উত্স নয়, বলা হয়েছে রিপোর্টে। প্রসঙ্গত, কেরলের ওই দুই জেলায় নিপা ভাইরাসের বলি আপাতত ১২ জন। মেডিকেল টিম এখন প্রাণঘাতী ভাইরাস ছড়ানোর অন্যান্য সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখছে। সাত রকমের প্রজাতির বাদুড়, দু রকমের শুয়োর সহ মোট ২১ টি নমুনা পাঠানো হয়েছিল ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিডেজ ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। স্বাস্থ্যমন্ত্রকের জনৈক অফিসার বলেন, কেরলের পেরামব্রার একটি বাড়ির কুয়ো থেকে উদ্ধার হওয়া বাদুড়ের নমুনা পরীক্ষা করা হয়েছে। কেরলে প্রথম নিপা ভাইরাসে মৃত্যুর খবর এসেছিল ওখান থেকেই। কিন্তু ওই নমুনায় নিপা ভাইরাসের যোগসূত্র মেলেনি। নমুনা নিগেটিভ প্রমাণিত হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে যেসব মানুষের শরীর থেকে নমুনা জোগাড় করে পরীক্ষায় পাঠানো হয়েছিল, তার রিপোর্টও নিগেটিভ এসেছে। এর অর্থ মাত্র ১৫টি ক্ষেত্রে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সত্যি দেখা যাচ্ছে, যার মধ্যে ১২টি মৃত্যু রয়েছে। বাকি তিনজনের চিকিত্সা চলছে। এমনকী হিমাচল প্রদেশে পাওয়া একাধিক মরা বাদুড় থেকে নেওয়া যেসব নমুনা পুনের সংস্থায় পাঠানো হয়েছিল, সেগুলিও পরীক্ষায় নেগেটিভ দেখা গিয়েছে। হায়দরাবাদ থেকে পাঠানো সন্দেহভাজন দুটি নমুনাও নেগেটিভ বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। আমজনতাকে আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রক বলেছে, এই সংক্রমণ কেরলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা দেওয়া কর্মীদেরও আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ করতে বলেছে তারা। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের ডিরেক্টরের নেতৃত্বাধীন বহুমুখী কেন্দ্রীয় টিম কেরলের পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখছে। তারা খসড়া গাইডলাইন, স্বাস্থ্যকর্মীদের পরামর্শ, নমুনা সংগ্রহ করে তা পাঠানোর ব্যাপারে পদ্ধতি-পরামর্শ, সবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারা বলেছে, দেখা যাচ্ছে, সন্দেহভাজন নিপা ভাইরাস সংক্রমণ সহ যতগুলি ঘটনা সামনে এসেছে, সবগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি এই ভাইরাসে প্রথম মৃত ব্যক্তি বা তার পরিবারের প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে এসেছিলেন।

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget