এক্সপ্লোর

চিন সীমান্তে সদাসতর্ক থাকুন, জওয়ানদের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্যাংটক: চিনা আগ্রাসন রোখার জন্য সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সতর্ক করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের পাশাপাশি চিন সীমান্তবর্তী রাজ্যগুলির সরকারকেও সতর্ক করে দিয়েছেন রাজনাথ। পাশাপাশি, চিন সীমান্তে বসবাস করা মানুষকে যাতে অন্যত্র চলে যেতে না হয়, তার জন্য উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। এই প্রথম চিন সীমান্তের পাঁচটি রাজ্য জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশকে নিয়ে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে তিনি বলেন, ‘অতীতে ভুল বোঝাবুঝির ফলে চিনের সেনা জওয়ানরা সীমান্ত টপকে ভারতে ঢুকে পড়তেন। সেই ঘটনা এখন কমেছে। মাঝেমধ্যে দু দেশের জওয়ানরা মুখোমুখি লড়াইয়ে জড়ান। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়।’ এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। দলাই লামার অরুণাচল সফরের বিরোধিতা করেছে চিন। ভারত আবার বেজিংয়ে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ সম্মেলন বয়কট করেছে। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ রাজ্যের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচলের মুখ্যমন্ত্রী এই বৈঠকে হাজির ছিলেন। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ সরকার প্রতিনিধি পাঠিয়েছিল। জওয়ানদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নানা সমস্যা সত্ত্বেও জওয়ানরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। সীমান্তে পরিকাঠামোর উন্নতি করতে হবে। সীমান্তে যাঁরা বসবাস করেন, তাঁরা কৌশলগত সম্পদ। তাঁদের যাতে অন্যত্র সরে যেতে না হয়, তার জন্য জনকল্যাণমূলক কাজকর্ম চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget