এক্সপ্লোর

রনথম্ভোর ন্যাশনাল পার্কে ভল্লুকের তাড়া খেয়ে পিঠটান জোড়া বাঘের, ভিডিও ভাইরাল

রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কে ভল্লুকের তাড়া খেয়ে পালাল একজোড়া বাঘ। গত মঙ্গলবার রাজ্যসভা সাংসদ ট্যুইটারে শেয়ার করার পর পুরানো এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে যে, ভল্লুকটির দিকে চুপিসারে এগিয়ে আসছে একটি বাঘ।

নয়াদিল্লি: রাজস্থানের রনথম্ভোর ন্যাশনাল পার্কে ভল্লুকের তাড়া খেয়ে পালাল একজোড়া বাঘ। গত মঙ্গলবার রাজ্যসভা সাংসদ ট্যুইটারে শেয়ার করার পর পুরানো এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে যে, ভল্লুকটির দিকে চুপিসারে এগিয়ে আসছে একটি বাঘ। কিন্তু বাঘকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, পিছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় ভল্লুকটি। বাঘটি তা দেখে পিছিয়ে যায়। এরপর ভল্লুকটি বাঘটিকে তাড়া করে। বাঘ ছুটে পালায়। কিছুটা দূরেই বসেছিল আর একটি বাঘ। ভল্লুকটি দুটি বাঘকেই ভয় পাইয়ে দিতে তাড়া করে। ফুটেজে দেখা গিয়েছে, পিছনের দুটি পায়ে ভর দিয়ে দুটি বাঘকেই ভয় দেখায় ভল্লুকটি। পুরো ঘটনায় সম্ভবত হকচকিয়ে গিয়ে শিকারের আশা ছেড়ে পিঠটান দেয় দুটি বাঘ। ভিডিও-র শেষে দেখা গিয়েছে, ভল্লুকটি ফিরে যাচ্ছে এবং একটি বাঘ দেখছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। ভিডিওটি সম্পর্কে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। আবার কারুর কারুর মন্তব্য, বাঘ দুটি সম্ভবত বাচ্চা। ভিডিওটি মাসখানেক আগে অনলাইনে এসেছিল। ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছিল রনথম্ভোর ন্যাশনাল পার্ক।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget