এক্সপ্লোর

'শান্ত' করতে চারতলা থেকে দুবার ছুঁড়ে ফেলল মা, মৃত্যু ৭ বছরের আংশিক প্রতিবন্ধী মেয়ের

বেঙ্গালুরু:  বন্যেরা বোনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কিন্তু সেই মায়ের কোলেই যখন মেয়েকে মরতে হয়, তার চেয়ে নৃশংস  বোধহয় আর কিছু হতে পারে না। এমনই মারাত্মক ঘটনা সম্প্রতি ঘটে গেল বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর জেপিনগরের জারাগানাহাল্লির বাসিন্দারা রবিবার দুপুরে মায়ের হাতে নৃশংসভাবে মেয়ের হত্যা দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে যায়। সাত বছরের শ্রেয়া সরকার। আংশিকভাবে প্রতিবন্ধী, সে কথা বলতে পারত না। মা স্বাতী সরকার তাকে কথা বলানোর সবরকমের চেষ্টাই করছিলেন। কথা বলতে না পেরে অস্থির হয়ে ওঠে শ্রেয়া। অস্থির মেয়েকে শান্ত করতে, চারতলা বাড়ির ওপর থেকে মেয়েটির মা তাকে প্রথমে ছুঁড়ে ফেলে দেন। প্রথম ঘটনাটি ঘটে রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। ঘটনার আকষ্মিকতায় বাড়ির প্রতিবেশীরা ভাবেন, শ্রেয়া ওপর থেকে পড়ে গেছে। তাকে উদ্ধার করতে নীচে নেমে আসছেন মা স্বাতী। কিন্তু ভুল ভাঙে, যখন দেখা যায় রক্তাক্ত মেয়েকে ওপরে নিয়ে গিয়ে জামা বদলে ফের ওপর থেকে ছুঁড়ে ফেলে দেন ওই ঘাতক মহিলা। প্রথম চোটে বেঁচে গেলেও, পরেরবার নীচে পড়ার সঙ্গে সঙ্গে শ্রেয়ার মৃত্যু হয়। মেয়েকে মেরে পালানোর চেষ্টা করে স্বাতী। তখনই তাঁকে ধরে নিয়ে ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে ফেলে প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই মহিলা মেয়েকে নিয়ে হতাশায় ভুগছিলেন। দুবছর আগে একটি স্কুলে পড়াতেন স্বাতী। দশ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে সপরিবারে বেঙ্গালুরু আসেন স্বাতীরা। স্বামী একটি বেসরকারি সংস্থায় বিজনেস অ্যানালিস্টের কাজ করেন। কিন্তু বছরখানেক আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে মহিলা ও তাঁদের মেয়েকে অর্থসাহায্য পাঠাতেন ওই ব্যক্তি। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget