এক্সপ্লোর

মুম্বইয়ের মহিলার হোয়াটস্যাপ অ্যাকাউন্ট হ্যাক, বন্ধুদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠাল হ্যাকার!

মুম্বই: সোশ্যাল মিডিয়া ও ই-মেল হ্যাক করার ঘটনা আগেও ঘটেছে। এবার হোয়াটস্যাপ অ্যাকাউন্টেও নজর পড়েছে হ্যাকারদের। মুম্বইয়ে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। অভিযোগ, এক মহিলার হোয়াটস্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর এক বন্ধুর কাছ থেকে টাকা চাওয়া হল। ওই মহিলার অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অভিযোগকারিনী একজন গৃহবধূ। তাঁর হোয়াটস্যাপে পাঠানো মেসেজে একটি লিঙ্ক আসে। যে ওই মেসেজ পাঠিয়েছিল সে ওই মহিলার এক পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করেছিল। এই ছবি দেখে পরিচিত ব্যক্তির পাঠানো লিঙ্ক ভেবে প্রেরকের কথা মতো তা কপি-পেস্ট করে জবাবও পাঠান। এরপরই তাঁর ফেসবুক ও হোয়াটস্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকাররা অভিযোগকারিনীর প্রোফাইল থেকেই তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছে মেসেজ পাঠিয়ে অর্থ পাঠানোর আর্জি জানায়। অভিযোগ, মেসেজে হ্যাকাররা ওই মহিলার প্রোফাইল থেকে বার্তা পাঠায় যে, তাঁর টাকার খুব প্রয়োজন এবং তাঁর এটিএম অ্যাকাউন্ট নম্বরে যেন ৫০০০ টাকা জমা দেওয়া হয়। এ ধরনের মেসেজ পেয়ে ওই মহিলার এক বন্ধু তাঁকে ফোন করেন এবং কেন তাঁর টাকার প্রয়োজন তা জানতে চান। এরপরই হ্যাক হওয়ার ঘটনা সম্পর্কে তিনি জানতে পারেন। নেহাল জৈন নামে ৩০ বছরের ওই মহিলা যখন তাঁকে যে নম্বরের অ্যাকাউন্ট থেকে লিঙ্ক পাঠানো হয়েছিল, সেই নম্বরে ফোন করেন। তখন হ্যাকার নেহালকে হুমকি দেয় এবং দাবি করে যে, কোনও পুলিশই তাকে ধরতে পারবে না। নেহালের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget