এক্সপ্লোর

মধ্যপ্রদেশের রাস্তাঘাট আমেরিকার চেয়ে ভাল, শিবরাজের দাবি সমর্থন উমার

ভোপাল: মধ্যপ্রদেশের রাস্তাঘাটের হাল আমেরিকার রাস্তার চেয়ে ভাল, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের দাবি সমর্থন করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। উমার কথায়, ভোপালের ভিআইপি রোড সহ মধ্যপ্রদেশের রাস্তাঘাট অবশ্যই বিশ্বমানের। আমেরিকা ভারতের চেয়ে ভাল, এই হীনমন্যতা ছাড়তে হবে আমাদের। অনেক ক্ষেত্রে ওদের চেয়ে আমরা উন্নত। রামেশ্বরম, অজন্তা ইলোরা, খাজুরাহোর স্থাপত্য, গঙ্গা নদীর দৃষ্টান্ত দিয়ে দেখানো যায়, আমরা অনেক এগিয়ে আমেরিকার তুলনায়। মানবিকতা সহ অনেক মূল্যবোধে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ভারত। চৌহান সাহস দেখিয়ে ভারতের শক্তির পরিচয় তুলে ধরেছেন। কোনও সন্দেহই নেই এ ব্যাপারে যে, রাজ্যের কয়েকটি রাস্তা আমেরিকার রাস্তার চেয়ে ভাল। আমজনতার বিশেষত ইংরেজি জানা সম্প্রদায়ের মানসিকতা বদলানো উচিত বলে অভিমত জানিয়েছেন তিনি। উমার মতে, মুখ্যমন্ত্রীর মন্তব্য়ে বিতর্ক শুরু হয়েছে। আসলে দেশবাসীর, বিশেষ করে ইংরেজি বলা লোকজনের ভাবনাচিন্তার বদল হওয়া প্রয়োজন, যাঁরা মনে করেন, পশ্চিমী দুনিয়া সব দিকেই ভারতের চেয়ে এগিয়ে। মধ্যপ্রদেশের রাস্তাঘাট আমেরিকার রাস্তাঘাটের তুলনায় ভাল বলায় সোস্যাল মিডিয়ায় চৌহানকে ব্যঙ্গ-বিদ্রূপ, কটাক্ষে বিদ্ধ হতে দেখে দুঃখ পেয়েই তাঁর হয়ে তিনি মুখ খুলেছেন বলে জানান উমা। উমার সঙ্গে এককালে সদ্ভাব ছিল না চৌহানের। ২০০৫-০৬ পর্বে মুখ্যমন্ত্রী পদ না পেয়ে চৌহানের প্রতি বিরূপ হন তিনি। এদিন তিনি এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অনেক ক্ষেত্রেই বাকি বিশ্বকে ছাড়িয়ে যাবে। একাধিক বহুজাতিক সংস্থায় শীর্ষে আছেন ভারতীয়রা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget