এক্সপ্লোর

কর্নাটক ভোটের আগে ঝটকা খেল বিজেপি, লিঙ্গায়তদের ২২০টি মঠ ঘোষণা করল, সমর্থন কংগ্রেসকে

বেঙ্গালুরু: আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কর্নাটকে লিঙ্গায়ত সম্প্রদায়কে পৃথক ধর্মের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে ক্ষমতাসীন কংগ্রেস। দেখা যাচ্ছে, রাজনীতির এই পাশার চাল ঠিকঠাকই ফেলেছে তারা। আজ লিঙ্গায়তদের ২২০টি মঠের মঠাধীশ ঘোষণা করেছেন, বিধানসভা ভোটে তাঁদের সমর্থন যাবে কংগ্রেসের দিকে। বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিয়েছেন, হিন্দু ধর্মকে বিভক্ত করে লিঙ্গায়তদের আলাদা ধর্মের স্বীকৃতি দেওয়ার দাবি তাঁরা মানবেন না। ফলে বিজেপির ওপর ক্ষুব্ধ ২২০টি লিঙ্গায়ত মঠের মঠাধীশ গতকাল বেঙ্গালুরুর বাসব ভবনে বৈঠকে মিলিত হন। জানিয়ে দেন, এবারের ভোটে তাঁদের সমর্থন কংগ্রেসের দিকে। এর ফলে কর্নাটক জিততে মরিয়া বিজেপির সমস্যা বাড়তে পারে, যদিও এর ফলে সাধারণ লিঙ্গায়ত সম্প্রদায় কংগ্রেসকেই যে ভোট দেবে তার নিশ্চয়তা নেই। অল্পদিন আগে অমিত শাহ বীরশৈব সম্প্রদায়ের কয়েকজন সাধুসন্তের সঙ্গে বৈঠকে জানিয়ে দেন, যতদিন কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, ততদিন কর্নাটকের কংগ্রেস সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে না। তাঁর বয়ানে অসন্তুষ্ট চিত্রদুর্গার প্রসিদ্ধ মুরুগা মঠের মঠাধীশ মুরুগা রাজেন্দ্র স্বামী, বাসব পীঠের মঠাধীশ মাতা মহাদেবী, সুত্তুর মঠের মঠাধীশ সহ ২২০টি মঠের প্রধান বৈঠকের পর ঘোষণা করেন, অমিত শাহের বক্তব্যে তাঁরা আহত হয়েছেন, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কিছু জানানোর আগেই দলীয় সভাপতি জানিয়ে দিয়েছেন, বিজেপির অবস্থান কী। যেহেতু মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়া তাঁদের দাবি মেনে নিয়েছেন, অতএব এবারের ভোট কংগ্রেসকেই দেবেন তাঁরা।

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget