এক্সপ্লোর

বিহারে ফের নীতীশ? না কি ম্যাজিক দেখাবেন তেজস্বী? করোনা আবহে রাত পোহালেই বিহারে প্রথম দফার ভোট

ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার?না কি বাবার অনুপস্থিতিতে ম্যাজিক দেখাবেন লালু-পুত্র তেজস্বী? করোনা আবহে কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। কাল প্রথম দফায় ৭১ আসনে ভোটগ্রহণ। মূল লড়াই জেডিইউ-বিজেপির সঙ্গে আরজেডি-কংগ্রেস ও বামদলের মহাজোটের। ভোটের ফল ১০ নভেম্বর।

পটনা :  ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার?না কি বাবার অনুপস্থিতিতে ম্যাজিক দেখাবেন লালু-পুত্র তেজস্বী? করোনা আবহে কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। কাল প্রথম দফায় ৭১ আসনে ভোটগ্রহণ। মূল লড়াই জেডিইউ-বিজেপির সঙ্গে আরজেডি-কংগ্রেস ও বামদলের মহাজোটের। ভোটের ফল ১০ নভেম্বর। বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিজেপির শরিক এলজেপি। আর তাই প্রশ্ন উঠছে, সদ্য বাবা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর ছেলে চিরাগ কি বিহারে চমক দিতে পারবেন? একদিকে চিরাগ পাসোয়ান বলছেন, তিনি নরেন্দ্র মোদির প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন! আবার সেই চিরাগই মোদির দলের তরফে ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমারকে হারানোর শপথ নিয়েছেন! আর তাই প্রশ্ন উঠছে, আসলে কি শরিক নীতীশকে দুর্বল করতেই, পিছন থেকে কলকাঠি নেড়ে চিরাগকে তাঁর বিরুদ্ধে লড়াচ্ছে বিজেপি? যাতে ভোটের ফল বেরোনোর পর, নীতীশের দল জেডিইউ কম সংখ্যক আসন পেলে, বিজেপি চিরাগের সাহায্যে নিজেদের কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসাবে? ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোটগ্রহণ। বুধবার প্রথম দফায় ১৬টি জেলার ৭১টি বিধানসভার আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। এই প্রথম বিহারে বিধানসভা ভোট হচ্ছে, আর লালুপ্রসাদ যাদব ভোটের ময়দানে নেই! এখন তিনি জেলবন্দী। আর তাঁর অনুপস্থিতিতে বিজেপি-নীতীশ বিরোধী মহাজোটকে নেতৃত্ব দিচ্ছেন লালু-পুত্র তেজস্বী! গোটা বিহার চষে বেড়িয়েছেন তিনি! মোদি-নীতীশকে একাই টক্কর দেওয়ার চেষ্টা করছেন বছর তিরিশের তেজস্বী যাদব। সঙ্গী রাহুল গান্ধীর কংগ্রেস এবং বাম দলগুলি। ক্ষমতায় এলে ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোটযুদ্ধে নামা তেজস্বীর সভায় ভিড়ও হচ্ছে প্রচুর!... পাল্টা বিজেপি-নীতীশের দাবি, সভায় ভিড় হচ্ছে কিন্তু ভোট পাবে না আরজেডি-কংগ্রেস! বিজেপি-নীতীশের উদ্দেশে মহাজোটের একটাই প্রশ্ন, ১৫ বছর ক্ষমতায় থেকেও কেন কর্মসংস্থান ও শিল্পায়নে বিহার পেছনের সারিতে? কেন করোনা লকডাউনে বিহারের পরিযায়ী শ্রমিকদের জন্য কিচ্ছু করেননি মোদি এবং নীতীশ কুমার? বিহার ভোটের আগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ভিডিও বার্তায় দুর্বল অর্থনীতির জন্য নীতীশ সরকারকে আক্রমণ করেছেন। বিহারবাসী মহাজোটকে সমর্থন করবে বলে আশাপ্রকাশ করেছেন। কংগ্রেস সভানেত্রীর ভিডিও বার্তা ট্যুইট করেছেন রাহুল গাঁধী। ভিডিও বার্তায় সনিয়া বলেছেন, ক্ষমতা এবং অহঙ্কারের জন্য বিহার সরকার দিশা হারিয়েছে। শ্রমিকরা অসহায়। কৃষকরা উদ্বিগ্ন। তরুণ প্রজন্ম হতাশ। অর্থনীতির ভঙ্গুর দশা। তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। এই পরিস্থিতির কথা উল্লেখ করেই তাঁর ভিডিও বার্তায় নতুন বিহার গড়ার ডাক দিয়েছেন সনিয়া। তাঁর ভিডিও বার্তা শেয়ার করে রাহুলের ট্যুইট, পরিবর্তনের হাওয়া এসেছে। নতুন বিহারের জন্য ঐক্যবদ্ধভাবে মহাজোটকে জেতানোর এটাই সময়। দুর্নীতি ইস্যুতে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অতীতে আমরা দেখেছি, দুর্নীতির জন্য কোনও শাস্তি দেওয়া হয়নি। পরের প্রজন্ম আরও বেশি ক্ষমতা নিয়ে দুর্নীতিতে লিপ্ত হয়েছে। এই কারণেই বহু রাজ্যে এটা রাজনৈতিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই দুর্নীতির পরিবারতন্ত্র দেশকে ক্ষতির মুখে ফেলেছে। কংগ্রেস-আরজেডি বলছে, ক্ষমতায় এলে বিহারে বেকারত্ব ঘোঁচাবে তারা। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে তাঁরা বিহারবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেবে! বিহারের ভোটে বিজেপির অন্যতম হাতিয়ার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলা প্রসঙ্গ। নীতীশের দাবি, লালুর দল ক্ষমতায় ফিরলে বিহারে জঙ্গলরাজ ফিরবে। বাম-কংগ্রেস-আরজেডির প্রতিশ্রুতি, নতুন প্রজন্মকে কর্মসংস্থান দেবে তারা। বিহারবাসী কার প্রতিশ্রুতিতে সাড়া দেয় তার উত্তর জানা যাবে ১০ নভেম্বর। বিহারে পরবর্তী দু’দফার ভোট ৩ ও ৭ নভেম্বর।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather Update Today | আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget