এক্সপ্লোর

বরের মাথায় টাক, ছাদনা তলায় বিয়ে করতে অস্বীকার কনের, দুদিনের মধ্যেই অন্য মেয়েকে বিয়ে করলেন নিউরোসার্জন পাত্র

পটনা: বিয়ের আসরে তখন বর ও কনের মালা বদলও হয়ে গিয়েছে। এরপর ছাদনা তলায় সিদুঁরদানের আগে বর তাঁর পাগড়ি খুলতেই ছন্দপতন। বরের মাথায় টাক দেখে বিয়ে করতে বেঁকে বসলেন কনে। উভয়পক্ষের পরিবারের হাজার অনুরোধেও কনে ওই পাত্রকে বিয়ে করতে রাজি হলেন না। এই ঘটনায় আদৌ ভেঙে পড়েননি বর। সেদিনকার মতো বাড়ি ফিরে যান তিনি। অন্য কোনও মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। বাড়ির লোকজন হন্যে হয়ে কনের খোঁজ শুরু করলেন। দ্বারস্থ হলেন স্থানীয় পঞ্চায়েতের। শেষপর্যন্ত পঞ্চায়েতে সদস্যরা পাত্রীর হদিশ দিলেন। স্থানীয় সব্জি বিক্রেতা মহেশ প্রসাদের মেয়ে নেহাকে দেখলেন পাত্রপক্ষ। বিয়ে ভাঙার দুদিনের মধ্যেই রামজানকি মন্দিরে নেহাকে বিয়ে করলেন বর। গত ১৮ ফেব্রুয়ারি বিহারের সগৌলিতে এই ঘটনা ঘটেছে। পেশায় দিল্লি হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার রবি কুমারের বিয়ে এক বছর আগে থেকেই ঠিক হয়েছিল। বিয়ের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি চলছিল। বিয়ের আগে প্রাক-বিবাহ প্রথা উভয় পরিবারই পালন করেছিল। বিয়ের আসরে উভয়পক্ষেরই লোকজন পৌঁছে গিয়েছিলেন। উত্সবের আবহ এক লহমায় বদলে গেলে কনের নাছোড় মনোভাবে। কিন্তু কুমার দুদিনের মধ্যেই নতুন কনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। বিহারেরই নওয়াদা জেলাতে রানি কুমারী নামে এক কনে বর বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়ায় বিয়ে করতে অস্বীকার করেন। গত মঙ্গববার সুধীর চৌধুরী নামে পাত্রের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। কিন্তু বিয়ের আসরে বর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। অন্য আরও একটি ঘটনায় বরের রঙ কালো হওয়ায় এক কনে বিয়ে করতে অস্বীকার করেছেন। কনে তাঁর আত্মীয়দের বলেছেন, পাত্র আদৌ স্মার্ট নয়। তাই ওই পাত্রকে বিয়ে করতে চান না তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget