এক্সপ্লোর

পায়ে কামড়, কুকুরকে গুলি পুলিশের, রিপোর্ট তলব ক্ষুব্ধ মানেকার

নয়াদিল্লি: পায়ে কামড়ানোর জন্য কুকুরকে গুলি করার অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনার রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। খবরে প্রকাশ, উত্তরপ্রদেশের লখনউয়ের চিনহাট থানার অন্তর্গত আদর্শ নগরের বাসিন্দা সাব-ইনস্পেক্টর মহেন্দ্র প্রতাপ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বরাবাঁকিতে যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় একটি কুকুর তাঁর পায়ে দাঁত বসিয়ে দেয়। রাগে বাড়ি ফিরে সার্ভিস রাইফেল বের করে কুকুরকে গুলি করে বসেন তিনি। প্রতিবাদে স্থানীয়রা ওই পুলিশকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে গেলে, থানা তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। তারা ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি তোলেন। কেন্দ্রের পশুকল্যাণ পর্ষদের মনোনীত সদস্য কামনা পাণ্ডে গোটা বিষয়টি জানান কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধীকে। এরপরই, চিনহাট থানা থেকে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ‘পশুপ্রেমী’ বলে পরিচিত মানেকা। এদিন কামনা জানান, থানায় এফআইআর করার চেষ্টা হলেও, পুলিশকর্মী বলে থানা তা নিতে অস্বীকার করে। তিনি আরও জানান, ওই গুলি যদি কোনও পথচলতি মানুষের লাগত? ওই ঘটনার পর কুকুরটিকে দেখা যায়নি। অভিযোগ করা হচ্ছে যে, কুকুরটি পালিয়ে গিয়েছে। কিন্তু, কুকুরটি যে মারা যায়নি, তারও প্রমাণ নেই। যদিও, চিনহাট থানার স্টেশন অফিসার সুরেন্দ্র কাটিয়ারের পাল্টা অভিযোগ, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন কেউ-ই ছিলেন না। “...কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?” কবি সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম-অধম’ কবিতার এই অমর পংক্তিটি হয়ত কখনও শোনেননি মহেন্দ্র প্রতাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget