এক্সপ্লোর

নতুন সরকারে সম্মানজনক প্রতিনিধিত্ব চাই, মুখ্যমন্ত্রী করতে হবে কোনও উপজাতিকে, নইলে বাইরে থেকে সমর্থন, ত্রিপুরায় বিজেপিকে বলল শরিক আইপিএফটি

আগরতলা: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখলের পর বড় শরিক বিজেপির কাছে শরিক ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) দাবি তুলল, নতুন সরকারে তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে, তাদের বিধায়কদের সম্মানজনক প্রতিনিধিত্বের ব্যবস্থা চাই। এমনকী নতুন মুখ্যমন্ত্রীও উপজাতি বিধায়কদের থেকেই কাউকে করার দাবি জানিয়েছেন এই ছোট শরিক দলের সভাপতি এনসি দেববর্মা। যদিও যোগ্য সম্মান বলতে তিনি কী বোঝাতে চাইছেন, গতকাল সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করেননি তিনি। কিন্তু দেববর্মা আজ ঘোষণা করে দিয়েছেন, সম্মানজনক স্থান না পেলে বিজেপি সরকারকে তাঁরা বাইরে থেকে সমর্থন করবেন। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় ভোট হওয়া ৫৯টি আসনের মধ্যে বিজেপি ৫১টি আসনে লড়ে ৩৫টিতে জিতেছে। আইপিএফটি বাকি ৯টিতে লড়ে পেয়েছে ৮টি আসন। দেববর্মা বলেন, কোনও উপজাতি বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হলে এখানকার ভূমিপুত্ররা ন্যয়বিচার পাবেন। তাছাড়া উপজাতি, ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী পদে বসানো উত্তরপূর্বের রীতিও। ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে ২০টি তফসিলি উপজাতি সংরক্ষিত আসনের ১৭টিই পেয়েছে বিজেপি জোট। কিন্তু বিজেপি যদি মুখ্যমন্ত্রী পদটি কোনও উপজাতি বিধায়ককে না দেয়, তাহলে কী হবে, প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমরা জোরাজুরি করছি না। শুধু রীতির কথা বলছি। প্রসঙ্গত, বরাবর স্বাধীন ত্রিপুরা রাজ্যের দাবিদার এই সংগঠনটির সঙ্গে বিজেপির সঙ্গে এবার জোট হয়েছে ন্যূনতম একক এজেন্ডার ভিত্তিতে, যেখানে বড় শরিক পরিষ্কার করে দিয়েছে যে, তারা পৃথক রাজ্যের দাবি মানবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget