এক্সপ্লোর

আপের অনুষ্ঠানে ১২,০০০ টাকা প্রতি প্লেট, কেজরীবালের পদত্যাগ চাইল বিজেপি

নয়াদিল্লি: শুংলু কমিটি রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে মোটেই স্বস্তিতে নেই আম আদমি পার্টি। সামনে পুরনিগমের ভোট, অথচ দলের বিরুদ্ধে প্রায় রোজই একের পর এক অভিযোগ উঠছে। বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত অভিযোগ করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আপ সরকারের প্রথম বর্ষপূর্তিতে নিজের বাসভবনে পার্টি দিয়েছিলেন। তাতে একদিন প্লেট পিছু দাম পড়েছিল ১৬,০২৫ টাকা ও অন্যদিন ১২,৪৭২ টাকা। প্রমাণ হিসেবে ফুড বিলের কপিও টুইটারে পোস্ট করেছেন তিনি। এরপরেই বিজেপি কেজরী সরকারের পদত্যাগ দাবি করেছে। বিজেন্দ্র গুপ্তর অভিযোগ, গত বছর ১১ ফেব্রুয়ারি ১২,০২০ টাকার প্লেট কেজরী খাওয়ান ৩০জন অতিথিকে। এর বিল হয় ৩,৬০,৬০০ টাকা। ভ্যাট, পরিষেবা কর মিলিয়ে ৪,৮০,৭৫২ টাকা। সব মিলিয়ে প্লেট পিছু দাম দাঁড়াচ্ছে ১৬,০২৫ টাকা। পরের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ৫০জনকে কেজরী খাওয়ান ৯,৩৫৫ টাকার প্লেট। ভ্যাট, পরিষেবা কর সমেত যা দাঁড়ায় সব মিলিয়ে ৬,২৩,৬০৫ টাকা। দুটো বিল একসঙ্গে করলে হচ্ছে ১১,০,৪,৩৫৭ টাকা। বিজেপির এখন প্রশ্ন, যে কেজরীবাল লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়া ৫ টাকার কলমও কেনেন না বলে দাবি করেন, তিনি এভাবে স্রেফ বর্ষপূর্তি পার্টিতে ১১ লাখ টাকার ওপর উড়িয়ে দিলেন কী করে। বিজেপির অভিযোগের জবাব দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। মেনে নিয়েছেন, ওই পার্টিতে বিল হয়েছিল প্লেট পিছু ১৩ হাজার টাকার মত। তবে তাঁর দাবি, সেই বিল পাশ করেননি তিনি। তাঁর অভিযোগ, প্রায় ৬ মাস ওই ফাইল প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের অফিসে পড়েছিল, যাতে তিনি ভোটের আগে তা ব্যবহার করে আম আদমি পার্টির বদনাম করতে পারেন। এর আগেও ব্যক্তিগত মানহানির মামলায় তাঁর আইনজীবী রাম জেঠমালানির পারিশ্রমিক বাবদ ৩ কোটি টাকারও বেশি বিল রাজ্য সরকারকে পাঠিয়ে দিয়ে ফেঁসেছেন কেজরীবাল। এখন পুরনিগম ভোটের আগে নতুন উঠে আসা এই অভিযোগে রীতিমত ঝঞ্ঝাটে তিনি।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget