এক্সপ্লোর

নোট বাতিলের পর সব নির্বাচনেই ভাল ফল করেছে বিজেপি, দাবি মোদীর

গোন্ডা (উত্তরপ্রদেশ): নোট বাতিলের পরে প্রত্যেক নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহাশিবরাত্রির দিন উত্তরপ্রদেশের গোন্ডায় নির্বাচনী প্রচার করতে গিয়ে মোদী বলেন, তৃতীয় নয়ন দিয়ে মানুষ দেখতে পাচ্ছেন, কোনটা তাঁদের জন্য ভাল, কোনটা খারাপ। হতদরিদ্ররাও সত্যিটা চিনতে পারছেন। প্রধানমন্ত্রীর দাবি, যেহেতু তিনি দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোট বাতিল করেছেন, বড় শক্তিগুলি দেশকে বিভ্রান্ত করতে শুরু করে দিয়েছে।

শুধু তাই নয়। বিভিন্ন রাজ্যের পুর-নির্বাচনের প্রসঙ্গও উল্লেখ করেন মোদী। বলেন, নোট বাতিলের পরে বিজেপি নির্বাচনে ভালই ফল করেছে। তা সে ওড়াশা, মহারাষ্ট্র ও চণ্ডীগড়ের পুর-নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন। তিনি যোগ করেন, মহারাষ্ট্রের ফল বিজেপির জন্য ইতিবাচক। প্রধানমন্ত্রীর কটাক্ষ, কংগ্রেসকে মানুষ একেবারে একঘরে করে দিয়েছে।

জনসভায় মোদী দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ডাক দেওয়া ‘জয় জওয়ান জয় কিষান’-কেই মান্যতা দিয়ে পালন করছে বর্তমান সরকার। তিনি বলেন, কৃষকদের বিমা প্রকল্প এনেছে বিজেপি সরকার। যার মাধ্যমে বীজ বওয়ার টাকা না থাকলে, সরকার তা দেবে।

এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের শাসক সমাজবাদী পার্টিকেও কাঠগড়ায় খাড়া করেন মোদী। বলেন, এই রাজ্যে কেবল ১৪ শতাংশ কৃষকের বিমা রয়েছে। উল্টে, বিজেপি-শাসিত রাজ্যে এই হার প্রায় ৫০ শতাংশ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন, সমাজবাদী পার্টি কখনই কৃষকদের কথা ভাবেনি। তাঁর আশ্বাস, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এলে ছোটমাপের কৃষকদের ঋণ মকুব করা হবে। একইসঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলাও যে সুরক্ষিত হবে, তাও জানান মোদী।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget