এক্সপ্লোর

প্রধানমন্ত্রীকে ‘বাথরুম’ কটাক্ষ: ‘এরকমই তো রুচি রাহুলের’, পাল্টা জবাব বিজেপির

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটাক্ষের জবাব গতকাল দিয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, লোকের স্নানঘরে উঁকি দিতে ভালোবাসেন প্রধানমন্ত্রী। এই মন্তব্যের জন্য এবার রাহুলকে কড়া ভাষায় আক্রমণ শানালো বিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের রুচি অনুযায়ীই আচরণ করেছেন রাহুল। তাঁর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, প্রত্যেকেই নিজের রুচি অনুযায়ী আচরণ করেন এবং কংগ্রেসের এই নেতার কাছ থেকে এর বেশি কিছু বিজেপি আশা করে না। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার ওপর ধন্যবাদ ভাষণে মোদী মনমোহনকে নিশানা করেন। নোট বাতিল নিয়ে মনমোহনের আক্রমণের পাল্টা হিসেবে তিনি বলেন, ‘ডক্টর সাহাবের থেকে অনেক কিছু শেখার আছে। এত কেলেঙ্কারির একটি দাগও তাঁর গায়ে লাগেনি! বর্ষাতি পরে কী করে স্নান করতে হয়, সেটি ডক্টর সাহাবই জানেন!’ গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘মোদীজি গুগল সার্চ করতে ভালবাসেন। অন্যের ঠিকুজি-কোষ্ঠী পড়তে ভালবাসেন। অন্যের স্নানঘরে উঁকি মারতে ভালবাসেন! এ সব অবসর সময়ে করুন। প্রধানমন্ত্রী হিসেবে আসল কাজটা তো করুন।  সেক্ষেত্রে তো তিনি চূড়ান্ত ব্যর্থ।’ মোদীকে বিঁধতে ছাড়েননি অখিলেশও। তিনি বলেন, 'রাগ করা বা আবেগতাড়িত না হয়ে প্রধানমন্ত্রী বরং আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটু হাঁটুন। তাহলে তিনিও কংগ্রেস-সপা জোটকেই ভোট দেবেন'। অখিলেশের এই মন্তব্যের জবাবে জাভড়েকর বলেছেন, উত্তরপ্রদেশের মানুষের কাছে সপা বা বিএসপি বিকল্প নয়। শুধুমাত্র বিজেপিই রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি করতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget