এক্সপ্লোর
রাঁচিতে রেলস্টেশনে বিজেপি নেতাকে গুলি করে খুন

রাঁচি: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পিসকা রেলস্টেশনে লোহারডাগা অঞ্চলের বিজেপি নেতা পঙ্কজ গুপ্তকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আজ সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা পালিয়েছে। এখনও তাদের খোঁজ পায়নি পুলিশ। বিজেপি-র পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বিজেপি নেতা ট্রেন থেকে নামার পরেই তার মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর তারা বিনা বাধায় সেখান থেকে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে জনবহুল স্থানে এভাবে খুনের প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, পিসকায় জমি কিনেছিলেন খুন হওয়া এই বিজেপি নেতা। সেখানে নির্মাণকার্য দেখাশোনা করার জন্য প্রায়ই তিনি যেতেন। জমি বিবাদেই তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ। অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























