এক্সপ্লোর

Dragon fruit rename update: পদ্মের মতো দেখতে, চিনকে মনে পড়ায়! তাই ড্রাগন ফলের নাম বদলে ‘কমলম’ হল গুজরাতে!

ফলটার নাম ‘ড্রাগন’। কিন্তু তার নাম বদলাচ্ছে। গুজরাতে তো বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েই গিয়েছে। নাম বদলে হচ্ছে ‘কমলম’। সৌজন্যে রাজ্য়ের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, কমলালেবু, আপেলের মতো আমাদের সকলের চেনা ফলের তালিকায় না থাকা ড্রাগন এখন সংবাদ শিরোনামে। রুপানির অবশ্য দাবি, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু ড্রাগনের নয়া নামকরণের উদ্যোগের পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিরোধীরা।

আমদাবাদ: ফলটার নাম ‘ড্রাগন’। কিন্তু তার নাম বদলাচ্ছে। গুজরাতে তো বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েই গিয়েছে। নাম বদলে হচ্ছে ‘কমলম’। সৌজন্যে রাজ্য়ের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, কমলালেবু, আপেলের মতো আমাদের সকলের চেনা ফলের তালিকায় না থাকা ড্রাগন এখন সংবাদ শিরোনামে। রুপানির অবশ্য দাবি, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু ড্রাগনের নয়া নামকরণের উদ্যোগের পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিরোধীরা। রুপানির ব্যাখ্যা, ফলের ড্রাগন নামটা ঠিক নয়, এমন নামের জন্য অনেকের চিনের কথা মনে হতে পারে। তাই আমরা কমলম নাম দিয়েছি। কৃষকরা বলেন, ফলটাকে দেখতে পদ্মের মতো। সেজন্যই কমলম নাম দিয়েছি। গুজরাতে চাষিরা ড্রাগন ফলান কচ্ছ, নভসারি, সৌরাষ্ট্রের নানা জায়গায়। ঘটনাচক্রে কমল বা পদ্ম বিজেপির নির্বাচনী প্রতীক। ‘কমলম’ পদ্মেরই সংস্কৃত নাম। বিজেপির গুজরাতের দলীয় দপ্তরের নামও ‘কমলম’। বিরোধীরা তো বটেই, রুপানির সিদ্ধান্তে সোস্যাল মিডিয়ায়ও ঘোরাফেরা করছে নানা ধরনের মজাদার মিম। কংগ্রেস এমপি শশী তারুর কটাক্ষ করেছেন, বিজেপি বরং ন্যাশনাল রিনেমিং কাউন্সিল বা জাতীয় নয়া নামকরণ পর্ষদ তৈরি করুক। বুধবার তিনি ট্যুইটে লেখেন, গুজরাতের মুখ্যমন্ত্রী কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করছেন না তাঁর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন? আমার প্রস্তাব, বিজেপি সরকার বরং এই মুখ্যমন্ত্রীদের কাজের মধ্যে ব্যস্ত রাখতে ন্যাশনাল রিনেমিং কাউন্সিল গঠন করুক, ওঁদের রাজ্যগুলিকে অপশাসন থেকে রক্ষা করুক। সেটাই সবচেয়ে ভাল হবে। কেননা দেখছি, ওরা ওই কাজেই দক্ষ। অতীতে কেন্দ্রের ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের একাধিক ইতিহাসের স্মৃতি-বিজড়িত স্থানের নাম বদলের চেষ্টার কথাই বোঝাতে চেয়েছেন তারুর। কংগ্রেস এমপি কার্তি চিদম্বরমের কটাক্ষ, ড্রাগন কাটা পড়ল! মহারাষ্ট্রের জোট সরকারের শরিক শারদ পওয়ারের এনসিপি-র প্রধান মুখপাত্র মহেশ তাপাসে বলেছেন, সেই দিনটা খুব বেশি দূরে নয়, যখন বিজেপি সারা দেশকেই কমলাস্তান বলবে। এবার দেখছি বিজেপি ফলের গায়েও নিজেদের ছাপ মেরে প্রচার চাইছে। সোস্যাল মিডিয়ায়ও ‘কমলম’ শব্দটা ভাইরাল হয়েছে। তারও একটা কারণ অবশ্যই আছে। আজই প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন ও প্রথম এশিয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget