এক্সপ্লোর

কেম্বরিজ অ্যানালিটিকাকে বিজেপিই গুজরাত, বিহার ভোটে, মিশন ২৭২+এ কাজে লাগিয়েছিল, রবিশঙ্করকে পাল্টা কংগ্রেসের

নয়াদিল্লি: রবিশঙ্কর প্রসাদের অভিযোগ খারিজ করে পাল্টা তোপ কংগ্রেসের। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেআইনি ভাবে হাতিয়ে বিভিন্ন দেশের নির্বাচনী ফলাফলে কলকাঠি নাড়ানোয় অভিযুক্ত সংস্থা কেম্বরিজ অ্যানালিটিকার সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা। কংগ্রেস ওই তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানকে রাহুল গাঁধীর ভাবমূর্তি উজ্জ্বল করতে, ২০১৯ এর লোকসভা নির্বাচনেও ফায়দা তুলতে কাজে লাগাতে চায় বলে দাবি করেন রবিশঙ্কর। পাল্টা কংগ্রেসের কমিউনিকেশনস ইনচার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কংগ্রেস বা তার সভাপতি রাহুল গাঁধী, কেউই কখনও লন্ডনের ওই সংস্থাকে নিয়োগ করেনি, তাদের পরিষেবা নেয়নি। বরং বিজেপিই গুজরাত, বিহার ভোটে ওই কোম্পানিকে কাজে লাগিয়েছিল। রবিশঙ্করের আজকের অভিযোগ দেশের নজর অন্য ইস্যুগুলি থেকে ঘুরিয়ে দেওয়ার আরও এক 'সুক্ষ্ম কৌশল' বলে মন্তব্য করেন সুরজেওয়ালা। বলেন, বিজেপির ভুয়ো খবর তৈরির কারখানা থেকে আজ আরও একটি মিথ্যা বেরল। মনে হচ্ছে, ভুয়ো সাংবাদিক সম্মেলন, ভুয়ো অ্যাজেন্ডা, জাল বিবৃতি, কৌশল, এগুলিই বিজেপি ও তাদের 'বেলাগাম' আইনমন্ত্রীর নিত্যদিনের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ওই কোম্পানির ওয়েবসাইটে রয়েছে যে, ওরা রিসার্চ, কমিউনিকেশন সংক্রান্ত প্রচার চালিয়েছিল, ২০১০ সালের বিহার বিধানসভার নির্বাচনে একেবারে পুঙ্খানুপুঙ্খ নির্বাচনী বিশ্লেষণের জন্য ওদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কেম্বরিজ অ্যানালিটিকা ও বিহারের এক শীর্ষ এনডিএ নেতার ছেলের পরিচালনাধীন সংস্থা ওবিআই পরস্পরের ব্যবসা দেখভাল করে বলে দাবি করে সুরজেওয়ালা বলেন, ওদের কীর্তির মধ্যে রয়েছে, চারটি নির্বাচনে শাসক বিজেপির প্রচার অভিযান চালিয়ে সাফল্য পাওয়া। সুরজেওয়ালার দাবি, কেম্বরিজের এ দেশের শরিক ওবিআই সাধারণ নির্বাচন ও হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খন্ড ও দিল্লি বিধানসভা ভোটে বিজেপির হয়ে খেটেছিল, বিজেপি প্রার্থীদের কেন্দ্রওয়াড়ি ভোটার তথ্য দিয়েছিল, ২৭২ প্লাস টার্গেট অর্জিত হয়েছে বলে ঘোষণা করেছিল। সুরজেওয়ালা বলেন, আমি এটা বলছি না, কেম্বরিজ অ্যানালিটিকা নিজেরাই বলছে। এদিন প্রথমে সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ দাবি করেন, রাহুল গাঁধী বলুন, সোস্যাল মিডিয়ায় তাঁর প্রচার, সক্রিয়তার পিছনে ওই কোম্পানির ভূমিকা কী। কেম্বরিজ অ্যানালিটিকা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটাতে 'সেক্স, ভুয়ো খবর' কাজে লাগানোয় অভিযুক্ত বলে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জল, জমি, স্পেকট্রাম, প্রাকৃতিক সম্পদ চুরির পর কংগ্রেস কেম্বরিজ অ্যানালিটিকার সঙ্গী হয়ে এবার অনলাইন তথ্য হাতানোর কাজে নেমেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget