এক্সপ্লোর

পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশায় ভাল ফলের জোরে সামনের ভোটে ২০১৪-র চেয়ে বেশি আসন পাবে বিজেপি, দাবি অমিত শাহের

নয়াদিল্লি: ২০১৪-র লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল বিজেপি। ২৮২টি আসন জিতেছিল মোদী হাওয়ায় ভর করে। আর আগামী সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গ, কেরল, তেলঙ্গানা, ওড়িষার মতো রাজ্যে ভাল ফলের জোরে তার চেয়ে বেশি আসন পাবে বলে দাবি করলেন অমিত শাহ। নানা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক 'মহান দেশ' হয়ে উঠবে বলেও অভিমত জানান বিজেপি সভাপতি। গত তিন বছরে ভারতের আত্মবিশ্বাস, অহংকার, আশা-আকাঙ্খার পারদ বেশ কয়েকগুণ বেড়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে বিরোধী দলগুলি জাতপাত, পারিবারিক শাসন ও বিশেষ সম্প্রদায়কে তুষ্টিকরণের রাজনীতিতে মদত দিচ্ছে বলে অভিযোগ করেও তুমুল সমালোচনা করেন তাদের। কেন্দ্রের ১০ বছরের ইউপিএ শাসন ও বর্তমান এনডিএ সরকারের তুলনা টেনে অমিত বলেন, আগের সরকারের আমলে প্রতি মাসেই একটা করে কেলেঙ্কারি, দুর্নীতি ফাঁস হত, আর মোদী সরকারের বিরোধীরা পর্যন্ত তার বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি মাত্র কেলেঙ্কারির অভিযোগও তুলতে পারেনি। তিনি কটাক্ষ করেন, আগের জমানায় প্রত্যেক মন্ত্রীই ছিলেন একজন প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রীকে গুরুত্বই দিতেন না কেউ। কিন্তু বিজেপি সরকারের সবচেয়ে বড় শক্তি হল, তারা স্পষ্ট সিদ্ধান্ত নেয়, প্রধানমন্ত্রীর অফিসের (পিএমও) মর্যাদাও পুনরুদ্ধার করেছে তারা। ভারতের অর্থনীতি সারা দুনিয়ায় সবচেয়ে দ্রুত বাড়ছে বলেও জানান বিজেপি সভাপতি। বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি চাঙ্গা করতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। পাশাপাশি তিনি এও বলেন, জাতীয় রাজনীতি অনেকাংশে বদলাতেও সফল আমরা। উত্তরপ্রদেশের নির্বাচনে স্পষ্ট, জাতপাত, পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতির অবসান ঘটেছে। ২০১৯-এর ভোটে কংগ্রেস না আঞ্চলিক দলগুলি, কারা বিজেপির সামনে বৃহত্তর বিপদ হতে পারে, জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্বাচনের এখনও দু বছর বাকি। যে কোনও দলই বড় শক্তি হতে পারে। তবে আমাদের শক্তি বাড়বেই, আমি নিশ্চিত।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget