এক্সপ্লোর

নাগপুর: ‘ধর্ষণের’ ভিডিও ফুটেজ ভাইরাল, গ্রেফতার বিজেপি নেতা

নাগপুর: গত ২৭ জুন গঢ়চিরোলি-গামী বাসে নিজের ১৯ বছরের প্রাক্তন  ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বিজেপি নেতা তথা নাগভিদের একটি স্কুলের সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রবীন্দ্র বাওয়ানথাড়ে। ৪৮ বছরের বাওয়ানথাড়ের অপকর্মের ঘটনা বাসের পিছনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বাসের চালক ও খালাসি ওই ফুটেজ নিজেদের ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পুলিশের কাছে দায়ের এফআইআর অনুসারে, বাওয়ানথাড়ে এই নিয়ে দ্বিতীয়বার নির্যাতিতাকে নিগ্রহ করেছেন। এর আগে নাগপুর থেকে নাগভিদ আসার পথে তাঁর গাড়িতে নাভারখেড়ের কাছে নির্যাতিতাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পর গত ২৭ জুন ফের নির্যাতিতাকে নাগপুরে একটি হাসপাতালে চাকরি করে দেওয়ার টোপ দিয়ে ডেকে আনেন এবং বাসে চড়েন। ভিওয়াপুর ও নাগভিদের মাঝে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ, বাওয়ানথাড়ে নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। যদিও তিনি বিবাহিত। নির্যাতিতা দরিদ্র পরিবারের মেয়ে। সূত্রের খবর, বাওয়ানথাড়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বছর খানেক আগে। সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ বাওয়ানথাড়েকে সাসপেন্ড করেছে। তাঁকে বরখাস্তও করা হতে পারে। পুলিশ জানিয়েছে, বাসের সামনের দিকে সামান্য কয়েকজন যাত্রী ছিলেন। নির্যাতিতাকে নিয়ে বাসের পিছনের দিকের আসনে বসেছিলেন বাওয়ানথাড়ে। নির্যাতিতা জানালার দিতে বসেছিলেন। সেই সময় ওই তরুণীকে শারীরিক নিগ্রহ করেন বাওয়ানথাড়ে। বাসের কেউ প্রথমে টের না পেলেও পরে খালাসির চোখে ঘটনাটি ধরা পড়ে। বাওয়ানথাড়ে দাবি করেন, তরুণীটি অসুস্থ। কিন্তু সে কথা বিশ্বাস না করে খালাসি গাড়ির চালককে ঘটনাটি জানান। তাঁরা দুজন এরপর অপর একটি বাসের খালাসির সাহায্যে ফুটেজ উদ্ধার করে নিজেদের মোবাইলে রেকর্ড করেন। ১ জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য সংশ্লিষ্ট বাসের চালক ও খালাসি ও অন্য গাড়ির খালাসিকেও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বাওয়ানথাড়েকে আদালতে পেশ করা হয়। তাঁর ৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget