এক্সপ্লোর
ওড়িশার জঙ্গলে ব্ল্যাক প্যান্থার, গতিবিধি ধরা পড়ল ক্যামেরায়

C
নয়াদিল্লি: ওড়িশার সুন্দরগড়ের জঙ্গলে দেখা মিলল বিরল ব্ল্যাক প্যান্থারের। বনবিভাগের এক আধিকারিক বলেছেন, এই প্রথম এই জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গেল এবং তার গতিবিধি ধরা পড়ল ক্যামেরায়। বন্যপ্রাণ বিভাগের এক প্রবীণ আধিকারিক সন্দীপ ত্রিপাঠী জানিয়েছেন, হিমগিরের সুন্দরগড় বনাঞ্চলে একটি ব্ল্যাক প্যান্থারের ছবি এক সপ্তাহ আগে ক্যামেরায় ধরা পড়েছে। দেশের মধ্যে নবম রাজ্য হিসেবে ওড়িশায় ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল। কেরল, কর্নাটক, ছত্তিশগঢ়, মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, অসম ও অরুণাচল প্রদেশে এই বিরল প্রাণীটি আগে থেকেই রয়েছে। ওড়িশার ফুলওয়ানি ও সিমলিপালে প্রায় ২০ বছর আগে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল। কিন্তু তখন তার গতিবিধি ক্যামেরায় ধরা পড়েনি। ২০১৫-তে জঙ্গলে পশুজন্তুদের ওপর নজর রাখার জন্য ক্যামেরা বসানো হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্ল্যাক প্যান্থার দেখা যাওয়ার খবর শুনে ওয়াইল্ড লাইফ ইন্সস্টিটিউটের তথ্য অনুসারে, দেশের ১৭ রাজ্যে প্রায় ৯ হাজার চিতাবাঘ রয়েছে। ভারতীয় চিতাবাঘ আন্তর্জাতিক স্তরে সংরক্ষিত প্রাণীর তালিকায় রয়েছে।
Before You Go
Delimitation Bill 2026 | "কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari





















