এক্সপ্লোর
সবরমতী নদী থেকে উদ্ধার জসপ্রীত বুমরাহর ঠাকুর্দার দেহ, আত্মহত্যা বলে সন্দেহ

আমদাবাদ: ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য পেসার জসপ্রীত বুমরাহর ঠাকুর্দা সন্তোখ সিংহ বুমরাহর (৮৪) দেহ উদ্ধার হল গুজরাতের সবরমতী নদী থেকে। দু'দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে নদীতে দেহটি ভাসতে দেখা যায় বলে জানিয়েছেন সবরমতী রিভারফ্রন্ট (পূর্ব) থানার পুলিশ স্টেশন অফিসার ধর্মেন্দ্র সিংহ সোলাঙ্কি। পুলিশের সন্দেহ, সন্তোখ আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে খবর, জসপ্রীতের সঙ্গে দেখা করার জন্য এ মাসের ১ তারিখ উত্তরাখণ্ড থেকে আমদাবাদে আসেন তাঁর ঠাকুর্দা। শুক্রবার রাতে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে দেহ উদ্ধার হওয়ার পর সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন সোলাঙ্কি। তিনি আরও বলেছেন, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















