এক্সপ্লোর

চিনা সামগ্রী বয়কট করলেই তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে: যোগগুরু রামদেব

নয়াদিল্লি: সমস্ত চিনা পণ্য বয়কট করলেই সে দেশকে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে, এভাবেই প্রতিবেশী দেশের ওপর তোপ দাগলেন যোগগুরু বাবা রামদেব। প্রতি বছর ভারত এবং চিনের মধ্যে ৪.৫ লক্ষ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন চলে। খেলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, কিম্বা ঘর সাজানোর জিনিসপত্র- চিনে প্রস্তুত সমস্ত সামগ্রীতেই ছেয়ে গিয়েছে ভারতের বাজার। শুধু দিওয়ালিতে আলো এবং বাজিতেই কয়েক কোটি টাকার ব্যবসা করে চিন। এই পরিস্থিতিতে চিনা জিনিস বয়কট করা হলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে চিনের ব্যবসায়ীদের। সোমবার যোগগুরু বাবা রামদেব বলেন, চিন যা করছে, তা ভারতের একতা, অখণ্ডতা, সার্বভৌমের জন্য বিপজ্জনক। তাই সমস্ত চিনা পণ্য সামগ্রী বয়কটের দাবি জানিয়েছেন তিনি। রামদেব বলেন, গোটা দেশে চিনা সামগ্রী কেনায় নিষেধাজ্ঞা জারি করা উচিত। এভাবেই তাদের (চিনকে) উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানায় বেজিং। ভারত সিন্ধু জল চুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়া মাত্র চিন ব্রহ্মপুত্রের একটি শাখা নদীর জল ভারতে ঢোকা বন্ধ করে দিয়েছে! এই প্রেক্ষিতে দেশজুড়ে দাবি উঠছে, চিনকে শিক্ষা দিতে ভারতীয় বাজারে তাদের তৈরি পণ্য বয়কট করা হোক। এই প্রেক্ষিতে খোদ নরেন্দ্র মোদীরই রাজ্য গুজরাত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্প্রতি ফতোয়া জারি করে জানিয়েছে, জাতীয় স্বার্থে আমরা এখন থেকে চিনা পণ্য ব্যবহার করব না। স্কুল-কলেজগুলিতেও চিনা সামগ্রী বয়কটের আহ্বান জানাতে চলেছে এই বণিকসভা। সোশ্যাল মিডিয়াগুলিতেও ব্যাপকভাবে প্রচার চালানো হচ্ছে। এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী স্বয়ং চিনের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার ডাক দিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget