এক্সপ্লোর

নামের আগে 'শ্রী' বা 'মাননীয়' না বলায় সাতদিনের বেতন কাটার শাস্তি বিএসএফ জওয়ানকে, প্রত্যাহার প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের আগে সম্মানসূচক 'শ্রী' বা 'মাননীয়' না বলায় সাতদিনের বেতন কেটে নেওয়ার শাস্তি হল বিএসএফ জওয়ানের। নদিয়ার ওই বিএসএফ জওয়ানের ব্যাপারে বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ কঠোর মনোভাব নিয়েছিল। অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি বিএসএফে উপস্থিতির রেকর্ড রাখার রীতিমাফিক যে জিরো প্যারেড হয়, সেখানে সঞ্জীব কুমার নামে ওই জওয়ান অনুষ্ঠানটিকে 'মোদী প্যারেড' বলে মন্তব্য করেন। তিনি মাহাতপুরে বিএসএফের ১৫-তম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত। ব্যাটালিয়নের কমান্ডার কমান্ডান্ট অনুপ লাল ভগত দায়সারা ভাবে প্রধানমন্ত্রীর নাম করায় সঞ্জীব কুমারের ওপর ক্ষুব্ধ হয়ে শৃঙ্খলামূলক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেন। সঞ্জীব কুমার ১৯৬৮-র বিএসএফ আইনের ৪০ অনুচ্ছেদের আওতায় 'অপরাধী' সাব্যস্ত হন। নির্দেশে বলা হয়, ২১ ফেব্রুয়ারি জিরো প্যারেডের সময় রিপোর্ট পেশের সময় আপনি 'মোদী প্রোগ্রাম' বলেছেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশ্রদ্ধা ফুটে উঠেছে। শাস্তি হিসাবে ওই জওয়ানকে সাতদিনের বেতন দিতে বলা হয়। যদিও বাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্তা সঞ্জীব কুমারের প্রতি 'একটু বেশিই কঠোরতা' দেখানো হল বলে মনে করছেন। যদিও স্বয়ং প্রধানমন্ত্রী ঘটনাটি জানার পর সাতদিনের বেতন কেটে নেওয়ার শাস্তি মকুব করে দিতে বলেছেন বিএসএফ কর্তাদের। বাহিনীর জনৈক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে সাজা প্রত্যাহার করতে বলেছেন। ফলে আগের নির্দেশ বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কমান্ডান্টকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা না করায় এবারের মতো সাবধান করে দেওয়া হয়েছে। বাহিনীর সিনিয়র লোকজনকে বারবার বলা হয়েছে, কথায়, কাজে আপনাদের যোগ্য নেতার গুণাবলী দৃষ্টান্ত হিসাবে অধীনস্থ জওয়ানদের সামনে তুলে ধরতে হবে। মোদীর নির্দেশের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, এই পুরুষ, মহিলা কর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রতিকূল পরিবেশে কাজ করেন। ওদের কমান্ডাররা নিশ্চয়ই বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখবেন কিন্তু শাস্তি যেন অপরাধের সঙ্গে মানানসই হয়। অর্থাত বেতন কেটে নেওয়ার নির্দেশ যে সুবিবেচনাপ্রসূত হয়নি, তা বুঝিয়ে দেওয়া হয়। এই প্রথম বিতর্কে জড়ালো না বিএসএফ। গত বছর জানুয়ারিতে বরখাস্ত করা হয়েছিল জম্মু ও কাশ্মীর সীমান্তে মোতায়েন বাহিনীর কনস্টেবল তেজ বাহাদুর যাদবকে, তিনি একাধিক ভিডিও পোস্ট করে জওয়ানদের নিম্নমানের খাবার দেওয়া হয় বলে প্রকাশ্যে অভিযোগ তোলার পর।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget