এক্সপ্লোর

সীমান্তে হামলা, পাল্টা গুলিতে খতম ১৫ পাক রেঞ্জার, দাবি বিএসএফের

জম্মু ও নয়াদিল্লিগত এক সপ্তাহে ভারতের জবাবি গুলিতে ১৫ জন পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে বলে দাবি করল বিএসএফ। অন্যদিকে, পাক গুলির শিকার হয়ে মৃত্যু হয়েছে ২ ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন আরও ২ জন। আন্তর্জাতিক সীমান্ত (আইবি) এবং নিয়ন্ত্রণরেখা (এলওসি) লাগোয়া স্বয়ংক্রিয় ও মর্টার দিয়ে ভারতীয় জনপদ এবং বিএসএফ-এর আউটপোস্টগুলিকে টার্গেট করে পাক রেঞ্জার্স বাহিনী। মূলত জম্মু, কাঠুয়া, পুঞ্চ এবং রাজৌরি জেলায় হামলা চালাচ্ছে পাক বাহিনী। বিএসএফ জানিয়েছে, আইবি-অঞ্চলে যে ধরনের গোলাবারুদ সীমান্তের ওপার থেকে ধেয়ে আসছে, তাতে স্পষ্ট যে রেঞ্জার্সকে সহযোগিতা করছে পাক সেনা। এর আগে গতকালও অন্তত ৩৫টি বিএসএফ আউটপোস্ট এবং ৩৫ ভারতীয় জনপদ লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক বাহিনী। সব ক্ষেত্রেই পাল্টা জবাব দিচ্ছে বিএসএফ-ও। বাহিনীর তরফে এদিন জানানো হয়, ভারতের জবাবি গুলিতে প্রায় ১৫ জন পাক রেঞ্জার ইতিমধ্যেই মারা গিয়েছে। বেশ কিছু পাক সেনা ছাউনি ধ্বংস হয়ে গিয়েছে। আরও অনেক ছাউনির ক্ষতি হয়েছে। পাকিস্তানের ওই এলাকায় অ্যাম্বুলেন্সের চলাচল নজরে এসেছে। উল্লেখ্য, উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। এর ‘বদলা’ নিতে পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে। পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলি বর্ষণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। বিএসএফ-এর অতিরিক্ত ডিজি অরুণ কুমার জানান, গতকাল বিকেল পাঁচটা ২০ মিনিট নাগাদ বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ শুরু করে পাক ফৌজ। তিনি বলেন, জম্মুর কাঠুয়া সেক্টরে প্রথমে যুদ্ধবিরতি শুরু করে পাকিস্তান। পরে তা হিরানগর ও সাম্বায় ছড়িয়ে পড়ে। এদিন ভোর পাঁচটা পর্যন্ত ২৪টি বিএসএফ ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্স। এই হামলায় পাল্লানওয়ালা সেক্টরের খৌর বেল্টে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আর এস পুরা সেক্টরে আরও এক নাগরিক জখম হয়েছেন বলে জানান জম্মুর ডেপুটি কমিশনার সিমরনদীপ সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget