এক্সপ্লোর

বসপা একাই মোদীকে থামাতে পারে, জন্মদিনে হুঙ্কার মায়াবতীর

লখনউ: সমাজবাদী পার্টির একার পক্ষে বা সপা-কংগ্রেস জোটের পক্ষেও বিজেপি-কে হারানো সম্ভব নয়। একমাত্র বহুজন সমাজ পার্টিই বিজেপি-কে হারাতে পারে। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-কে বড় ধাক্কা দেবে বসপা। ৬১-তম জন্মদিনে এই হুঁশিয়ারি দিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী। আজ সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, ‘আসন্ন নির্বাচন অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। বসপা যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তাহলে কেন্দ্রীয় সরকার ও বিজেপি-কে নোট বাতিলের মতো ‘অপরিণত’ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা যাবে। সেইসঙ্গে রাজ্যে সপা-র গুন্ডারাজ ও জঙ্গলরাজ নির্মূল করা হবে। বসপা-ই একমাত্র দল যারা রাজ্যে বিজেপি-র উত্থান ঠেকাতে পারে। উত্তরপ্রদেশে হারলে সহজে কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি। তারা জন-বিরোধী সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে না।’ মায়াবতী স্পষ্ট করে দিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তাঁর দল একাই লড়াই করবে। আদর্শ আচরণবিধি জারি হওয়ায় এবার আর অতীতের মতো জাঁকজমক দেখা যায়নি তাঁর জন্মদিনে। খুব বেশি ভিড়ও ছিল না তাঁর বাসভবনে। মুজফফরনগর, দাদরি, মথুরা, বুলন্দশহরের হিংসার ঘটনার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমালোচনা করেছেন মায়াবতী। তাঁর দাবি, অখিলেশের স্বচ্ছ ভাবমূর্তি নেই। গুন্ডারাজ, জঙ্গলরাজ ও সাম্প্রদায়িকতা খতম করার জন্য মানুষ বসপা-কেই ভোট দেবেন। তাঁর ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়েও বিজেপি-কে আক্রমণ করেছেন বসপা সুপ্রিমো। তাঁর দাবি, নিয়ম মেনেই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া হয়েছে। কালো টাকা বলে যে প্রচার করা হচ্ছে, সেটা ঠিক নয়। পুরোটাই কেন্দ্রের চক্রান্ত। মায়াবতীর এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি-র সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর পাঠক বলেছেন, মায়াবতীর মন্তব্যে তাঁর মরিয়া মনোভাব এবং অসহায়তা ফুটে উঠেছে।তিনি স্বীকার করে নিয়েছেন, বিজেপি-ই ক্ষমতায় আসছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget