এক্সপ্লোর

আজম খানের কটাক্ষ, এফআইআর চেয়ে সুপ্রিম কোর্টে বুলন্দশহরের ধর্ষিতা কিশোরী

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বুলন্দশহরের গণধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী। উত্তরপ্রদেশের মন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা আজম খান  গত মাসের মা, মেয়ের ডাকাত দলের হাতে গণধর্ষিতা হওয়ার ঘটনার পিছনে ‘রাজনৈতিক চক্রান্ত’ আছে বলে মন্তব্য করেন সম্প্রতি। চলতি মাসের গোড়ায় মেয়েটির পরিবারের  সঙ্গে দেখা করতে গাজিয়াবাদ যায় বিজেপি নেতাদের একটি দল। এ নিয়েই কটাক্ষ করেন আজম খান। ২০১৭-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে বিপাকে ফেলতেই কি গণধর্ষণ, প্রশ্ন তোলেন তিনি। এহেন মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ‘অসংবেদনশীল’ বলে  তাঁকে তোপ দাগেন অনেকে। এবার ওই মেয়েটি আজমের বিরুদ্ধে এফআইআর চেয়ে সুপ্রিম কোর্টে গেল।  কর্তব্যে গাফিলতিতে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধেও সে এফআইআর চায়।   bulandsahar-loot-rape-1-580x395 ধর্ষণ মামলাটি বুলন্দশহর থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছে মেয়েটি। সে চায়, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। তার এও আর্জি, সে যাতে স্কুলে যেতে পারে, তাকে সেজন্য নিরাপত্তা দেওয়া হোক। পুনর্বাসনও চেয়েছে মেয়েটি। প্রসঙ্গত, গতকালই এলাহাবাদ হাইকোর্ট এ পর্যন্ত রাজ্য পুলিশের তদন্তে ‘সন্তুষ্ট নয়’ বলে জানিয়ে গণধর্ষণের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ২৯ জুলাইয়ের গণধর্ষণের ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়েই হাইকোর্ট আইনি প্রক্রিয়া শুরু করে। তারা তদন্তে নজরদারি চালাতে চায় বলেও গতকাল জানিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, মেয়েটি পরিবারের লোকজনের সঙ্গে একটি অন্ত্যোষ্ঠি অনুষ্ঠানে যাচ্ছিল। সশস্ত্র ডাকাতরা তাদের গাড়ি আটকে ভিতর থেকে পুরুষদের বের করে বেঁধে মারধর করে, মেয়েটি, তাঁর মায়ের ওপর তিন ঘণ্টা ধরে নারকীয় অত্যাচার চালায়।  

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget