এক্সপ্লোর
মে-জুলাই মাসের চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষা বাতিল
বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা বলেছে। পাশাপাশি বেশ কিছু রাজ্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। সেই কারণে সিএ পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: করোনার প্রভাব এবার পড়ল চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষাতেও। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) চলতি বছরের মে-জুলাই মাসের সিএ পরীক্ষা বাতিল করে দিল। তার পরিবর্তে নভেম্বরে একত্রে মে-জুলাই ও নভেম্বর, দুটি সেমেস্টারের পরীক্ষাই নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে ৩ মে সিএ-র যে পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনা পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। পরে ২৯ জুলাই থেকে ১৬ অগাস্টের মধ্যে সেই পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইসিএআই। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই মে মাসের পরীক্ষাটা স্থগিত করে দিয়েছি। নভেম্বরে একসঙ্গে দুটো পরীক্ষা নেওয়া হবে।’ বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা বলেছে। পাশাপাশি বেশ কিছু রাজ্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। সেই কারণে সিএ পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















