এক্সপ্লোর

৩৬ ঘণ্টা পর নেত্রাবতী নদী থেকেই মিলল সিসিডি কর্ণধারের দেহ

সোমবার ম্যাঙ্গালোরে নেত্রাবতী নদীর উপরের সেতুতে তাঁকে শেষবার দেখা যায়। সন্ধে থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর।

ম্যাঙ্গালুরু: ৩৬ ঘণ্টার অপেক্ষার পর নেত্রাবতী নদী থেকে উদ্ধার হল সিসিডি কর্ণধারের দেহ। সকাল ৬.৩০ নাগাদ উল্লালে নদী তীর থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মৎসজীবীরা। সোমবার যেখানে গাড়ির চালককে অপেক্ষা করতে বলে চলে যান তিনি, সেখান থেকে ২ কিলোমিটার দূরে মিলল দেহ। দেহ উদ্ধারের পর পুলিশ জানায়, মনে করা হচ্ছে, দেহটি ক্যাফে কফি ডে অধিকর্তা ভিজি সিদ্ধার্থের। এরপর খবর দেওয়া হয় সিদ্ধার্থের পরিবারকে। ম্যাঙ্গালোরের হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। সোমবার ম্যাঙ্গালোরে নেত্রাবতী নদীর উপরের সেতুতে তাঁকে শেষবার দেখা যায়। সন্ধে থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। তার আগে একটি চিঠিতে তিনি লিখে যান, ‘উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ। আর চাপ নিতে পারছি না। আমার এক অংশীদার ক্রমাগত আমাকে তাঁর শেয়ার কিনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।’ বোর্ড অফ ডিরেক্টর্স ও সংস্থার কর্মীদের উদ্দেশে লেখা এই চিঠিতে এটাই ছিল তাঁর শেষ বার্তা। তারপর থেকেই নিখোঁজ ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা-কর্ণধার ভি জি সিদ্ধার্থ। ক্যাফে কফি ডে-র কর্ণধার তাঁর চিঠিতে তাঁর এই অবস্থার জন্য পরোক্ষে আয়কর দফতরকেও দায়ী করেন। বিভিন্ন ক্ষেত্রে আয়কর দফতর তাঁকে ‘হেনস্তা’ করে বলে অভিযোগ করেন সিদ্ধার্থ। এই কারণেই তাঁর সংস্থাকে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, তারা আইন মেনেই পদক্ষেপ করেছে। ভি জি সিদ্ধার্থর খোঁজে একযোগে কাজ করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উপকূল রক্ষা বাহিনী, হোমগার্ড, দমকল ও উপকূল অঞ্চলে দায়িত্বে থাকা পুলিশ। কাজে লাগানো হয় স্থানীয় মৎসজীবীদেরও। সূত্রের খবর, সোমবার ব্যবসার কাজেই বেঙ্গালুরু থেকে সকলেশপুর যাওয়ার কথা ছিল সিদ্ধার্থের। কিন্তু মাঝপথে তিনি ম্যাঙ্গালুরুর দিকে গাড়ি ঘোরাতে বলেন। নেত্রাবতী নদীর উপরের সেতুতে পৌঁছে ক্যাফি কফি ডে-র কর্ণধার ড্রাইভারকে বলেন, তিনি হাঁটতে যাচ্ছেন। তিনি যেন অপেক্ষা করেন। দু’ঘণ্টা পার হয়ে যাবার পরও সিদ্ধার্থ না ফেরায় পুলিশে অভিযোগ করেন গাড়ির চালক।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget