এক্সপ্লোর

সেনার হাতে মাত্র ১০ দিনের গোলাবারুদ রয়েছে, সিএজি রিপোর্টে উদ্বেগ

নয়াদিল্লি: সীমান্তে চিন ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-র রিপোর্টে ভারতীয় সেনার গোলাবারুদের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল। সিএজি-র রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সেনার যে পরিমাণ গোলাবারুদ মজুত রয়েছে তা যুদ্ধের সময় মাত্র দশ দিনের চাহিদা মেটাতে পারে। সংসদে পেশ করা রিপোর্টে সিএজি বলেছেন, যুদ্ধের জন্য সেনার কাছে অন্তত ৪০ দিনের ওয়ার রিজার্ভ থাকা উচিত। যদিও সেনা ওই পরিমাণ কমিয়ে ২০ দিনের ‘অপারেশনাল ওয়ার রিজার্ভ’ করেছে। কিন্তু এরপরও সেনার কাছে অনেক গুরুত্বপূর্ণ যেসব গোলাবারুদের মজুত রয়েছে যেগুলিতে মাত্র ১০ দিন কাজ চালানো সম্ভব। সিএজি-র রিপোর্টে খারাপ গোলাবারুদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, খারাপ গোলাবারুদ খুঁজে বের করতেই অনেকটা সময় চলে যায়। খারাপ হয়ে যাওয়া গোলাবারুদ যথা সময়ে সঠিক স্থানে না পাঠানোর অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এমন একটা সময় এই রিপোর্ট পেশ করা হয় যখন ডোকা লা বিতর্ককে কেন্দ্র করে চিন ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পাকিস্তান প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে কার্যত অঘোষিত যুদ্ধ  চালাচ্ছে। সেনার গোলাবারুদের অভাব নিয়ে সিএজি-র উদ্বেগ প্রথম নয়।২০১৫-র রিপোর্টে সিএসি প্রতিরক্ষামন্ত্রক ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (এএফবি)-র কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল। প্রতিরক্ষামন্ত্রকই সেনার জন্য পর্যাপ্ত গোলাবারুদের জন্য দায়িত্বপ্রাপ্ত। অন্যদিকে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি গোলা-বারুদ সরবরাহের কেন্দ্র। সেনাকে সেগুলি সরবরাহ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি। সিএজি-র রিপোর্ট অনুযায়ী, এএফবি প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ করতে না পারায় প্রতিরক্ষামন্ত্রক গোলাবারুদ আমদানি করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ওই প্রক্রিয়া এতটাই ঢিমে গতির যে সেনা মোট চাহিদার ২০ শতাংশই সরবরাহ পেয়েছে। উল্লেখ্য, বর্তমান বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন তিনি তোপখানায় গোলাবারুদ কম থাকার বিষয়টি উত্থাপন করেছিলেন। এ ব্যাপারে তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লেখা তাঁর চিঠি ফাঁস হয়ে যাওয়ার শোরগোল পড়ে গিয়েছিল। সিএজি-র রিপোর্টে নৌসেনার কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, গত ১০ বছরে ৩৮ টি বড় দুর্ঘটনা ঘটেছে। এতে যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের ক্ষতি হয়েছে। কিন্তু দুর্ঘটনা রোখার মতো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget