এক্সপ্লোর

RG Kar Hospital: আর জি করে ওটি-র ফলস সিলিং ভেঙে বিপত্তি, ব্যাহত অস্ত্রোপচারের কাজ

Kolkata News: গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। 

কলকাতা: আর জি কর হাসপাতালের নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং ভেঙে বিপত্তি। ফলস সিলিং ভেঙে পড়ায় অপারেশনের কাজ ব্যাহত। গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। এই ঘটনায় আবারও হাসপাতালের পরিকাঠানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনায় কেউই আহত হয়েছেন বলে খবর নেই। হাসপাতালের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। (RG Kar Hospital)

বৃহস্পতিবার দুপুরে, ২টো নাগাদ সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও, অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়েছে। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটি-র ভয়ঙ্কর পরিস্থিতার কথা একাধিক বা জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও, সেই কাজ শুরু হয়নি। সেই আবহেই এই বিপত্তি। (Kolkata News)

এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও পর্যন্ত। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, অস্ত্রোপচারের টেবিল থেকে কয়েক হাত দূরেই ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়েছে। ফলস সিলিংয়ের ভগ্নাবশেষ এবং টুকরো জিনিসপত্র ছড়িয়ে পড়ে রয়েছে মেঝেতে।

এর পাশাপাশি, আর জি কর হাসপাতালে নজরদারির ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ গতকাল আর জি কর হাসপাতালের ভিতর থেকে একাধিক গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এমএসভিপি-র যে দফতর, তার ঠিক সামনে যে বাগান রয়েছে, সেখানে একটি প্রাচীন সোনাঝুরি গাছ ছিল। গতকাল সেই গাছও কেটে নিয়ে যাওয়া হয়। কয়েক জন ঢুকে গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ। কী কারণে গাছ কাটা হচ্ছে, কার নির্দেশে কাটা হচ্ছে, তার উত্তর মেলেনি। সদুত্তর দেননি হাসপাতাল কর্তৃপক্ষও।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, প্রায় ৮০-১০০ বছর বয়সছিল সোনাঝুরি গাছটির। সেই সময় ঘটনাস্থলে ছিল CISF-ও। তার পরও কেউ বাধা দেননি। এমনকি গাছের কাণ্ডের চিহ্নমাত্র অবশিষ্ট নেই বলে জানা গিয়েছে। একাধিক গাছ কাটা হলেও, কে কাটল, কার নির্দেশে কাটল, তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ জানিয়েছেন, গাছ কাটার অনুমতি দেননি তাঁরা। তাহলে কার প্রয়োজনে গাছ কাটা হল, প্রশ্ন উঠছে।অধ্যক্ষের কাছে  লিখিত অভিযোগ জমা দিয়েছেন চিকিৎসকেরা।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget