এক্সপ্লোর
একজন বাবা কি তাঁর মেয়েকে ভালবেসে ছুঁতে পারেন না? প্রশ্ন হানিপ্রীতের

নয়াদিল্লি: সৎ বাবা রাম রহিমের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। তাঁর স্বামী তো বটেই, আরও অনেকেই আপত্তিকর অবস্থায় দেখেছেন তাঁদের। এই অভিযোগ অস্বীকার দিলেন হানিপ্রীত ইনসান। তাঁর প্রশ্ন, কোনও বাবা কি তাঁর মেয়েকে ভালবেসে স্পর্শ করতে পারেন না? এক সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীত বলেছেন, আইনি পরামর্শ পেয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিচার ব্যবস্থায় তাঁর পূর্ণ আস্থা রয়েছে, তিনি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হবেন। তাঁর আরও প্রশ্ন, লোকে কেন তাঁর ও রাম রহিমের বাবা-মেয়ের সম্পর্কে কালি ছেটাচ্ছে। তাঁর অভিযোগ, তাঁদের বিরুদ্ধে নোংরা প্রচার চলছে। একজন বাবা কি তাঁর মেয়েকে ভালবাসতে পারেন না, তাকে ভালবেসে ছুঁতে পারেন না? তাঁর প্রশ্ন। হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্ত অবশ্য অভিযোগ করেছেন, রাম রহিমের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি। সিরসায় ডেরা সাচা সৌদা সদর দফতরেও একই কাণ্ড চলত বলে তাঁর দাবি। তাঁর আরও অভিযোগ, রাম রহিম তাঁকে সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে বলতেন। হুমকি দিতেন, কাউকে কিছু না বলতে।
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















