এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

পুলিশের ঘোড়া শক্তিমান-কে লাঠি: দলীয় বিধায়কের বিরুদ্ধে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' মামলা প্রত্যাহার উত্তরাখণ্ডের বিজেপি সরকারের

দেহরাদুন: পুলিশের ঘোড়া শক্তিমান-এর মারধরের জেরে মৃত্যুর জন্য দায়ী করে মুসৌরির দলীয় বিধায়ক গণেশ জোশীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। গণেশের বিরুদ্ধে রাজ্যের আগের সরকারের রুজু করা মামলাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত' আখ্যা দিয়েছেন বর্তমান সরকারের নগরোন্নয়নমন্ত্রী তথা মুখপাত্র মদন কৌশিক। রাজনৈতিক প্রতিহিংসা পূরণেই মামলা করা হয়, অভিযোগ করেন তিনি। গণেশ ও বিজেপির একাধিক নেতা, কর্মীকে জন্তু, জানোয়ারের প্রতি নৃশংস আচরণ রোধ আইন ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযুক্ত করা হয়। কৌশিক বলেন, গণেশের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক প্রতিশোধপরায়ণতার পর্যায়ে পড়ে, তাই সেটি তুলে নেওয়া হয়েছে। সামাজিক ব্যাপারে উদ্বেগ প্রকাশ করায় আমাদের আরও নেতা, কর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে রুজু হওয়া এমন সব মামলাই প্রত্যাহার করা হচ্ছে। গত বছরের ১৪ মার্চের রাজ্য বিধানসভা ভবনের বাইরে বিজেপির বিক্ষোভের মধ্যে শক্তিমানের সঙ্গে পাশবিক আচরণ করা জনতার পুরোভাগে গণেশ ছিলেন। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিওতে গণেশকে লাঠি হাতে শক্তিমান-এর ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে। লাঠির ঘায়ে পিছনের একটি পায়ে মারাত্মক চোট পায় ঘোড়াটি। সেই পা-টি বাদ দিতে হয়। নকল পা বসানো হয়। তবে শক্তিমানকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনার এক মাস পেরনোর কিছুদিন বাদে সে মারা যায়। দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি পশুপ্রেমী গোষ্ঠীগুলিও নিন্দায় সরব হয়। গণেশকে শক্তিমানের মৃত্যুতে অভিযুক্ত করে জেলে পাঠানো হলেও তিনি জামিনে ছাড়া পেয়ে যান। এদিকে গণেশের নামে মামলা তুলে নেওয়ার বিজেপি সরকারের সিদ্ধান্তে প্রবল অসন্তুষ্ট উত্তরাখণ্ড কংগ্রেস শাখার সভাপতি প্রীতম সিংহের বক্তব্য, নিজেদের নেতাদের পিঠ বাঁচাতে এটা বিজেপির ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget