এক্সপ্লোর

হুমকির ভাষায় কথা বলছেন প্রধানমন্ত্রী মোদী, বিরত থাকতে বলুন, রাষ্ট্রপতি কোবিন্দকে চিঠি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নালিশ কংগ্রেস নেতাদের। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে তাঁরা অভিযোগ করেছেন, কর্নাটক বিধানসভা ভোটের প্রচারে তাঁদের বিরুদ্ধে হুমকি, ভয় দেখানোর ভাষা ব্যবহার করেছেন মোদী, যার নিন্দা হওয়া উচিত, কারণ প্রধানমন্ত্রী পদে বসে থাকা একজনের মুখে এমন ভাষা সঙ্গত নয়। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রীকে কংগ্রেস বা যে কোনও দল বা কারও বিরুদ্ধে এমন অবাঞ্ছিত, ভীতি প্রদর্শনের, হুমকি দেওয়ার ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলে সাবধান করে দিতে পারেন, কারণ তা প্রধানমন্ত্রী পদে থাকা কাউকে মানায় না। চিঠিতে সই করেছেন মনমোহন সিংহ, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, আহমেদ পটেল, পি চিদম্বরম, অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে, করণ সিংহ, অম্বিকা সোনি, কমল নাথ, আনন্দ শর্মা, মোতিলাল ভোরা, দিগ্বিজয় সিংহ, মুকুল ওয়াসনিক। তাঁদের দাবি, গত ৬ মে কর্নাটকের হুবলির জনসভায় প্রধানমন্ত্রী এই বলে হুমকি দেন, কংগ্রেস নেতারা মন দিয়ে শুনে রাখুন, এটা নরেন্দ্র মোদী, সীমা ছাড়াবেন না, তাহলে কিন্তু মূল্য দিতে হবে। মোদীর সেই ভাষণের ভিডিওর ইউটিউব লিঙ্কও সঙ্গে দেন তাঁরা। ভোটের প্রচারের সময়ও একজন প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের ভাষা প্রত্যাশিত নয় বলে অভিমত কংগ্রেস নেতাদের। তাঁদের চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক রোষ, ব্যক্তিগত বিদ্বেষ মেটাতে নিজের ক্ষমতা প্রয়োগ প্রধানমন্ত্রী পদের গরিমার পরিপন্থী। সংবিধানে প্রধানমন্ত্রী পদের একটা বিশেষ স্থান আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। অতীতে ভারতের সব প্রধানমন্ত্রীই সরকারি বা বেসরকারি দায়িত্ব পালনের সময় গভীর মর্যাদা, শিষ্ঠাচারের পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করেছেন তাঁরা। বলেছেন, জাতীয় কংগ্রেস নেতৃত্বকে প্রধানমন্ত্রীর হুমকির নিন্দা হওয়া উচিত। এটা ১৩০ কোটি মানুষের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক দেশের একজন প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে না। প্রকাশ্যে বা গোপনে, যেখানেই হোক, এ ধরনের বাক্য অগ্রহণযোগ্য আচরণ। যে শব্দ ব্যবহার করা হয়েছে, তা ভয়ঙ্কর, ভীতি প্রদানকারী। উদ্দেশ্যই ছিল অপমান করা, শান্তি নষ্টে প্ররোচনা দেওয়া। তবে কংগ্রেস দেশের সবচেয়ে প্রাচীন দল, অনেক চ্যালেঞ্জ, হুমকির সম্মুখীন হয়েছে, তার নেতারা নির্ভীক ভাবে, সাহসের সঙ্গে এর মোকাবিলা করেছেন। এ ধরনের হুমকিতে দল বা আমাদের নেতাদের ভয় দেখানো যাবে না।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget