এক্সপ্লোর

কাবেরি: হিংসায় জ্বলছে কর্নাটক, আগুন তামিলনাড়ুর বাস, ট্রাকে

বেঙ্গালুরু: কাবেরি জলবন্টন ইস্যুতে অগ্নিগর্ভ কর্নাটকের পরিস্থিতি। হিংসাশ্রয়ী, মারমুখী জনতার নিশানায় তামিলনাড়ু থেকে আসা যানবাহন। তামিলনাড়ুর নম্বরপ্লেট লেখা অন্তত ৩০টি বাস, ট্রাক জ্বালিয়ে দিয়েছে তারা। তামিলনাড়ুতে কন্নড়ভাষীদের ওপর হামলার অভিযোগ তুলে পাল্টা তামিলনাড়ু থেকে আসা লোকজনের দোকানপাট, বাণিজ্য প্রতিষ্ঠানে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে উন্মত্ত জনতা। আজই সুপ্রিম কোর্ট ৫ সেপ্টেম্বরের নির্দেশ সামান্য সংশোধন করে কর্নাটককে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুকে কাবেরি থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়তে বলে। আগের নির্দেশে ১০ দিন ধরে তামিলনাড়ুর চাষিদের স্বার্থে ১৫ হাজার কিউসেক জল দিতে বলেছিল শীর্ষ আদালত। তখন থেকেই এর প্রতিবাদে উত্তাপ তৈরি হতে থাকে কর্নাটকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয় কৃষক, কট্টরপন্থী কন্নড় সংগঠনগুলি। ৯ সেপ্টেম্বর বনধ পালিত হয় রাজ্যে। সর্বোচ্চ আদালত আজ জল ছাড়ার পরিমাণ কমালেও তাদের ক্ষোভ বিন্দুমাত্র কমেনি। দেশের তথ্যপ্রযুক্তি রাজধানী শহরের পাশাপাশি মান্ডা, চিত্রদূর্গ, ধারওয়াড়ে রাস্তায় নেমে তামিলনাড়ুর রেজিস্ট্রেশন নম্বর লেখা নেমপ্লেট লাগানো বাসে পাথর ছোঁড়ে, আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দাপিয়ে বেড়ায় তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেঙ্গালুরুতে দুটি চেন্নাই-কেন্দ্রিক হোটেল, মোবাইল ফোনের দোকানও ভাঙচুর হয়েছে। বেঙ্গালুরুতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ১৫ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি নামানো হয় কর্নাটক স্টেট রিজার্ভ পুলিশ, সিটি আর্মড রিজার্ভ পুলিশ, বিশেষ বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি-কেও। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর স্বীকার করেছেন, প্রতিবাদ যে এমন ভয়াবহ চেহারা নেবে, আগাম আঁচ করতে পারেননি তাঁরা। তিনি বলেছেন, হিট অ্যান্ড রান কৌশল নিয়েছে হামলাকারীরা। পুলিশ না থাকলেই ২০-৩০ জনের দল হামলা করেই চম্পট দিচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় কাল বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পাশাপাশি তিনি তামিলনাড়ু সরকারকেও চিঠি লিখে আবেদন করেছেন, যাতে সেখানে বসবাসকারী কন্নড়ভাষীদের ওপর হামলা আর না হয়, তাদের সম্পত্তি, জীবন সুরক্ষিত থাকে। গত দুদিন ধরে কন্নড়ভাষীদের ওপর তামিলনাড়ুতে হামলা চলেছে বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী

ভিডিও

Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে
Durga Puja 2026 : টালিগঞ্জ আজাদগড় সেবক সঙ্ঘের দুর্গাপুজোর এ বারের থিম আরণ্যক | ABP Ananda
Durga Puja 2026 : রাজারহাট ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের দুর্গাপুজোয় রয়েছে এক বিশেষত্ব | ABP Ananda
Durga Puja 2026 : নিউটাউন সঞ্জীভা আবাসনের পুজোয় থিম 'মায়ের আঁচলে বিশ্বশান্তি' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget