এক্সপ্লোর

রাম রহিমের সাজা ঘোষণার জন্য রোহতক জেলে নিয়ে যাওয়া হবে বিচারপতিকে

চণ্ডীগড়: গুরমিত রাম রহিম সিংহের সাজা ঘোষণা করার জন্য সোমবার রোহতক জেলে নিয়ে যাওয়া হবে বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিংহকে। আজ হরিয়ানা সরকারকে এই নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিচারপতি ও তাঁর দুই সহকারীকে আকাশপথে জেলে নিয়ে যাওয়া এবং তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি জগদীপ। সোমবার সাজা ঘোষণা করা হবে। গতকালই স্বঘোষিত ধর্মগুরুকে রোহতকের সুনারিয়া জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সাজা ঘোষণা করা হবে। তার আগে আজ জেল কর্তৃপক্ষকে সাজা ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক নির্দেশিকায় বলা হয়েছে, বিচারপতি ও দু পক্ষের আইনজীবীরা যাতে জেলের মধ্যেই আদালতের মতো সুযোগ-সুবিধা পান, তার ব্যবস্থা করতে হবে। এদিকে, সাজা ঘোষণার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করার জন্য রোহতকে ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। ১৮ কলম সেনাও সেখানে পৌঁছে ফ্ল্যাগমার্চ শুরু করবে বলে জানিয়েছেন রোহতকের ডেপুটি কমিশনার অতুল কুমার। তিনি আরও জানিয়েছেন, জেলার সীমান্তে চেকপোস্ট তৈরি করা হয়েছে। নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ বাইরে থেকে রোহতকে এলেই তাঁকে আটক করা হবে। সব গ্রাম পঞ্চায়েতকে রাতে নজরদারির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তাই মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget