এক্সপ্লোর
নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালাল পাকিস্তান

জম্মু: ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল সন্ধে থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার মাঞ্জাকোট সেক্টরে গুলি ছুড়তে শুরু করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। একইসঙ্গে বিম্বার গলি সেক্টরেও গুলিবর্ষণ করে পাক সেনা। হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ আধিকারিক। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জম্মুর কাছে কঠুয়াতেও পাক সেনারা গুলিবর্ষণ করে। পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই নিয়ে ৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















