এক্সপ্লোর

উত্তরাখণ্ডে গাড়ি চালানোর সময় কথা বলতে দেখলেই মোবাইল ফোন কেড়ে নেবে পুলিশ

দেহরাদুন: এবার থেকে উত্তরাখণ্ডে গাড়ি চালানোর সময় কোনও ব্যক্তিকেই মোবাইল ফোন কথা বলতে দেখলেই শুধু জরিমানা করেই ছেড়ে দেবে না পুলিশ, ফোনটি কেড়ে নিয়ে ২৪ ঘণ্টা রেখে দেবে। উত্তরাখণ্ড হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। এর আগে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে লাইসেন্স বাতিলের নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। এবার বিচারপতি রাজীব শর্মা বলেছেন, ‘গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে, ট্র্যাফিক সিগন্যাল লঙ্ঘন করলে বা গাড়িতে ওভারলোডিং হলে উত্তরাখণ্ড রাজ্য পরিবহণ বিভাগ ভারতীয় দণ্ডবিধি ও ১৯৮৮ সালের মোটরযান আইনে এফআইআর করতে পারবে। এছাড়া আইন লঙ্ঘনকারী চালকদের উপযুক্ত রসিদ দিয়ে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতে পারবে পরিবহণ বিভাগ।’ হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, পরিবহণ সচিব ডি সেন্থিল পান্ডিয়ানকে এক মাসের মধ্যে গোটা রাজ্যের পথ নিরাপত্তা অডিট করাতে হবে। প্রতিটি তেহসিলে এনফোর্সমেন্ট দল গঠন করতে হবে। দুর্ঘটনা রোখার জন্য রাস্তায় প্রাচীর ও বেষ্টনী তৈরি করতে হবে। কেউ মদ্যপান করে গাড়ি চালাচ্ছে কি না, সেটা পরীক্ষা করারও ব্যবস্থা রাখতে হবে। পাঁচ বছরের বেশি বয়সি প্রত্যেককে বাইকে চড়ার সময় হেলমেট পরতে হবে। স্কুলবাসগুলিতে অত্যধিক পড়ুয়াদের তোলা হচ্ছে কি না সেটা দেখার জন্য সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল তিনটে থেকে ছ’টা পর্যন্ত রাস্তায় থাকতে হবে অন্তত একজন আধিকারিককে। প্রতিটি সরকারি বাসে ৬ মাসের মধ্যে জিপিএস লাগাতে হবে। কোনও গাড়িতে হাইকোর্ট, সেনা, পুলিশ বা সাংবাদিক লেখা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget