এক্সপ্লোর
কেন্দ্র অসম থেকে বাঙালিদের তাড়ানোর চক্রান্ত করছে, অভিযোগ মমতার, এনআরসি-তে নামহীনদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করুক কেন্দ্র, বললেন সোনোয়াল

আমোদপুর ও গুয়াহাটি: বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসম থেকে বাঙালিদের তাড়ানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিক পঞ্জীর প্রথম তালিকা (এনআরসি) থেকে বহু বাঙালির নাম বাদ পড়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মমতা। বিজেপি-র উদ্দেশে তাঁর তোপ, ‘এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যায়। এটা সবার অধিকার। আগুন নিয়ে খেলবেন না। ভেদাভেদ করবেন না। মানুষের গায়ে হাত পড়লে চুপ করে থাকব না।’ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অবশ্য দাবি করেছেন, কেউ বৈষম্যের শিকার হবেন না। তিনি বলেছেন, ‘কেউ হিন্দু, মুসলিম, বাঙালি বা নেপালি হতেই পারেন। তার জন্য কারও সঙ্গে বৈষম্য করা হবে না। জাত-পাত সংক্রান্ত ভেদাভেদের শিকার হবেন না কেউ। সবার সঙ্গে সমান আচরণ করা হবে। সবাইকে নাগরিকত্ব প্রমাণের সমান সুযোগ দেওয়া হবে।’
সোনোয়াল আরও বলেছেন, ‘অসম সরকার সুপ্রিম কোর্টের নির্দেশেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ করছে। এনআরসি-র প্রথম তালিকা বেরিয়েছে। কারও ভয় পাওয়ার কারণ নেই। এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিচার করুক কেন্দ্র।’
সোনোয়াল আরও বলেছেন, ‘অসম সরকার সুপ্রিম কোর্টের নির্দেশেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ করছে। এনআরসি-র প্রথম তালিকা বেরিয়েছে। কারও ভয় পাওয়ার কারণ নেই। এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিচার করুক কেন্দ্র।’ Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















