এক্সপ্লোর

২ সপ্তাহের মধ্যে শান্ত করতে হবে কাশ্মীরকে: ব্লুপ্রিন্ট তৈরি করেছে কেন্দ্র

নয়াদিল্লি: গোয়েন্দা সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে কাউন্টার ইনটেলিজেন্স অপারেশন। উপত্যকায় হিংসা ছড়ানোর পিছনে যারা, তাদের নিখুঁতভাবে সরিয়ে দেওয়া। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর ৮ জুলাই থেকে যেভাবে উপত্যকায় হিংস্র বিক্ষোভ শুরু হয়েছে, তা দ্রুত শেষ করতে এই পথে হাঁটতে চলেছে কেন্দ্র। তাদের প্রাথমিক লক্ষ্য, নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দু’সপ্তাহের মধ্যে অশান্তি বন্ধ করা। গোয়েন্দা সংস্থাগুলি কেন্দ্রকে জানিয়েছে, উপত্যকার অশান্তি দ্রুত ধর্মীয় কট্টরপন্থার চেহারা নিচ্ছে, যার ফলে এলাকায় আইএসআইএস মাথা চাড়া দিতে পারে। সেনাকে মূলত মোতায়েন করা হয়েছে দক্ষিণ কাশ্মীরে। কারণ আন্দোলনের প্রচণ্ডতার ফলে সেখানে কার্যত রাজ্য পুলিশ বা আধা সামরিক বাহিনীর কোনও অস্তিত্ব নেই। গোয়েন্দারা জানাচ্ছেন, মূলত জঙ্গিরাই এ ধরনের হিংস্র আন্দোলন পরিচালনা করছে, পাথর ছোঁড়ায় উৎসাহও দিচ্ছে তারা। এই জঙ্গিদের ঠাণ্ডা করার পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার নজরদারি আরও বাড়ানো হবে, নজর রাখা হবে নিয়ন্ত্রণরেখার কাছে শহর ও গ্রামগুলিতে, যাতে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা এ পাশে ঢুকে পড়তে না পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই সেনাকে ছাউনিতে ফেরানো হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। আবার আগের মত কাজ শুরু করবে রাজ্য পুলিশ ও সিআরপি। গোটা পরিস্থিতি শান্ত করতে তাদের মতে সপ্তাহদুয়েকের বেশি লাগবে না। তবে কট্টরপন্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণসমাজের প্রতি নরম মনোভাব নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিশেষত তাদের ছাড় দেওয়া হবে, যাদের কোনও ক্রিমিন্যাল ব্যাকগ্রাউন্ড নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জম্মু কাশ্মীরের বাইরে পড়াশোনা করা ওই রাজ্যের ছাত্রছাত্রীদের অসুবিধের বিষয়গুলি বুঝতে মন্ত্রিপর্যায়ের একটি কমিটিকে নির্দেশ দিয়েছেন। স্কলারশিপের টাকা আটকে যাওয়ায় এই সব ছেলেমেয়েদের পড়াশোনা যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget