এক্সপ্লোর
মহার্ঘ্যভাতা বাড়াচ্ছে কেন্দ্র, কার্যকর ১ জানুয়ারি থেকে

নয়াদিল্লি: ২ থেকে ৪ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। কার্যকরী হবে এ বছরের ১ জানুয়ারি থেকে। ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৫৮ লক্ষ পেনশনভোগী। কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি কেকেএন কুট্টি বলেছেন, কেন্দ্রীয় সরকার ২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সমীক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম দেখা যাচ্ছে, তার ভিত্তিতে মহার্ঘ্যভাতা আরও বাড়ানো উচিত ছিল। গত বছর কেন্দ্র ৬ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বাড়ায়। ফলে মহার্ঘ্যভাতা হয় মূল বেতনের ১২৫ শতাংশ। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে মহার্ঘ্যভাতা।
Before You Go
Sebaashray: সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















