এক্সপ্লোর

চণ্ডীগড় পিছু ধাওয়া: 'মিডিয়া ট্রায়াল', সাফাই পুলিশের, চাপের মুখেও পিছু হঠব না, বললেন বর্ণিকার বাবা

চণ্ডীগড়: আইএএস অফিসারের মেয়ে বর্ণিকা কুণ্ডুর পিছু ধাওয়ার ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে লঘু ধারা দায়ের করে ছেড়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চণ্ডীগড় পুলিশ। অভিযুক্ত হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা ও তার সঙ্গীকে পুলিশ আড়াল করছে বলে অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে পড়ে সাফাই দিয়েছে চণ্ডীগড় পুলিশ। তাদের দাবি, যেভাবে ঘটনাকে সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে তা 'মিডিয়া ট্রায়াল'। এদিন সাংবাদিক বৈঠকে এসএসপি আয়েশ সিংঘল বলেন, অপরাধের ওই ঘটনাটি তদন্তের স্বার্থে পুনর্নির্মাণ করে দেখা হয়েছে। অভিযোগকারিনীকে সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। এরপরই তিনি বলেছেন, এই ঘটনার মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করবেন না। সিংঘল বলেছেন, পুলিশ খোলামনে ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে তাঁদের ওপর কোনও রাজনৈতিক চাপই নেই। অভিযুক্তদের বিরুদ্ধে অন্য কোনও ধারা যোগ করার প্রয়োজন হলে তা করা হবে। মূল অভিযুক্ত বিকাশকে পুলিশ আড়াল করার চেষ্টা করছে কিনা, এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন এসএসপি। এই মামলায় পুলিশের ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের মুখে আচমকাই বৈঠক শেষ করে দেন এসএসপি। এদিকে, বর্ণিকার বাবা তথা আইএএস অফিসার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ লঘু করা হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। তিনি বলেছেন, তদন্ত প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করতে চায় না তাঁর পরিবার। সেইসঙ্গে তাঁরা চান, অভিযুক্তরাও কোনওরকম প্রভাব খাটানোর সুযোগ যেন না পায়। আইএএস অফিসার বলেছেন, তদন্তের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য পুলিশকে তাঁরা করবেন। কিন্তু অভিযোগ লঘু করার চেষ্টা হলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। ফেসবুক পোস্টে আইএএস অফিসার বলেছেন, কোনও ধরনের পরিস্থিতি বা চাপের মুখে তাঁরা তাঁদের অবস্থান থেকে পিছু হঠবেন না। তিনি আরও বলেছেন, অভিযুক্তরা আইনের ছাত্র। তারা তাদের কাজের ফল সম্পর্কে ভালোরকমই জানত।তাই তাদের যথোপযুক্ত সাজা হওয়া উচিত। তিনি বলেছেন, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করাই তাঁদের লক্ষ্য। বর্ণিকার বাবা অবশ্য বলেছেন, তাঁরা অভিযুক্তদের পরিবারকে কোনওভাবেই দোষ দিতে চান না। আইএএস অফিসার আরও বলেছেন, এই ঘটনা পুরোপুরি স্পষ্ট। এতে কোনওরকম ধোঁয়াশা নেই। তিনি বলেছেন, ‘এরপরও যদি এর সুবিচার না হয় তাহলে বলতে হবে আমাদের দেশ, আমাদের সরকার ও আমাদের দেশের গভীরে পচন ধরেছে’।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget